নেত্রকোনায় ‘জঙ্গি আস্তানায়’ অভিযানের সমাপ্তি

নেত্রকোনা প্রতিনিধি
০৯ জুন ২০২৪, ২০:৪৩আপডেট : ০৯ জুন ২০২৪, ২০:৪৩

নেত্রকোনায় ‘জঙ্গি আস্তানায়’ দুই দিনব্যাপী চালানো অভিযানের সমাপ্তি ঘোষণা করা হয়েছে। জেলার সদর উপজেলার কাইলাটি ইউনিয়নের ভাসাপাড়া গ্রামে ড. আব্দুল মান্নানের বাড়িটি জঙ্গি আস্তানা ও প্রশিক্ষণ কেন্দ্র সন্দেহে শুক্রবার (৭ জুন) রাত থেকে ঘিরে রাখে পুলিশ। শনিবার দুপুরে প্রাথমিক তল্লাশি চালিয়ে একটি ভারতীয় পিস্তল, ১৭ রাউন্ড গুলি, একটি ডামি একে-৪৭ সহ জিহাদি বই উদ্ধার করে।

রবিবার (৯ জুন) সকালে ঢাকা থেকে আসা অ্যান্টি টেররিজম ও বোমা ডিসপোজাল দল সেখানে অভিযান চালায়। তারাও কিছু গোলা ও প্রশিক্ষণ সরঞ্জাম উদ্ধার ও দুটি ইলেকট্রিক বোমা নিষ্ক্রিয় করে। এর মধ্য দিয়ে বাড়িটিতে অভিযান সমাপ্ত হয়।

নেত্রকোনায় ‘জঙ্গি আস্তানায়’ অভিযানের সমাপ্তি

রবিবার সন্ধ্যায় অভিযান শেষে সাংবাদিকদের সামনে উদ্ধার করা আলামত উপস্থাপন করে পুলিশ। উদ্ধার আলামতের মধ্যে রয়েছে- জঙ্গি প্রশিক্ষণে ব্যবহৃত ল্যাপটপ, গুলি, খেলনা বন্ধুক, হ্যান্ডকাফ, ওয়াকিটকি, রামদা, প্লাস্টিকের খেলনা রাইফেল, বিভিন্ন ধরনের পোশাক, দূরবীন, জিহাদি বইসহ প্রায় ৮০ প্রকার সরঞ্জাম।

সেখানে ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি শাহ মো. আবিদ হোসেন বক্তব্য রাখেন। এ সময় উপস্থিত ছিলেন- অ্যান্টি টেররিজম ইউনিটের (এটিইউ) প্রধান পুলিশ সুপার সানোয়ার হোসেন, নেত্রকোনা পুলিশ সুপার ফয়েজ আহমেদ প্রমুখ।

/এফআর/
সম্পর্কিত
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
কিশোর গ্যাং ধরে তাবলীগে পাঠাবো: পুলিশ সুপার
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম