চাঁদা তোলা নিয়ে শেরপুরে দুই মহল্লাবাসীর সংঘর্ষ, যুবক নিহত

শেরপুর প্রতিনিধি
১০ সেপ্টেম্বর ২০২৪, ০৮:২৫আপডেট : ১০ সেপ্টেম্বর ২০২৪, ০৮:৩০

শেরপুর শহরে দুই মহল্লাবাসীর সংঘর্ষে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে ১০ জন। নিহত মিজান (৩৫) শহরের গৌরিপুর এলাকার হাফেজ আজাহার আলীর ছেলে। তিনি ট্রলির সিরিয়াল টোকেন শ্রমিক হিসেবে কাজ করতেন বলে প্রাথমিকভাবে জানা গেছে।

সোমবার (৯ সেপ্টেম্বর) রাত ১১টার দিকে শহরের খোয়ারপাড় মোড়ে এ ঘটনা ঘটে। সংঘর্ষের সময় খাবার হোটেলসহ কয়েকটি দোকান ভাঙচুর করা হয়। দুপক্ষই মসজিদের মাইকে ঘোষণা দিয়ে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে লোকজন জড়ো করায় এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। পুলিশ এবং সেনাবাহিনী টহল জোরদার করে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা চলছে।

স্থানীয় গৌরিপুর ও খোয়ারপাড় মহল্লাবাসীর মাঝে সংঘর্ষের ঘটনা ও হতাহতের বিষয়টি নিশ্চিত করেছেন শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জাহাঙ্গীর আলম। তিনি জানান, মৃত্যুর খবর শোনার পর জেলা হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শহরের খোয়ারপাড় মোড়ে সিএনজিস্ট্যান্ড, ট্রলি ও ভ্রাম্যমাণ দোকানের চাঁদা তোলা নিয়ে স্থানীয়ভাবে দুটি পক্ষের মধ্যে আধিপত্যের দ্বন্দ্ব শুরু হয়। এ ঘটনার জের ধরে গত কয়েকদিন ধরে গৌরিপুর ও খোয়ারপাড় মহল্লাবাসীর মধ্যে উত্তেজনা বিরাজ করছিল। একপর্যায়ে সোমবার রাতে দুপক্ষ সংঘর্ষে জড়ালে লাঠিসোঁটা ও দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হয়। এ সময় খোয়ারপাড় মোড়ের খাবারের হোটেল আবির-নিবিড়সহ কয়েকটি দোকান ভাঙচুরের ঘটনা ঘটে। সংঘর্ষের সময় প্রতিপক্ষের পিটুনিতে মিজানসহ কয়েকজন গুরুতর আহত হন। আহতদের জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মিজানকে মৃত ঘোষণা করেন।

/কেএইচটি/
সম্পর্কিত
ডাকবাংলোতে মা ও দুই শিশুসন্তানের লাশ, কীভাবে হলো মৃত্যু?
ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক
জেলা পরিষদের ডাকবাংলোতে মা ও দুই শিশুর লাশ
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক