চাঁদা তোলা নিয়ে দুই গ্রুপের সংঘর্ষে প্রাণ গেলো ছাত্রদল নেতার

শেরপুর প্রতিনিধি
১০ সেপ্টেম্বর ২০২৪, ১৫:১৮আপডেট : ১০ সেপ্টেম্বর ২০২৪, ১৫:১৮

শেরপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই মহল্লার লোকজনের মধ্যে সংঘর্ষে ছাত্রদলের নেতাসহ ২ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে ২০ জন। এদের মধ্যে ২ জনের অবস্থা আশঙ্কাজনক। সোমবার (৯ সেপ্টেম্বর) রাত ১১টায় এই সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় কমপক্ষে ৫টি দোকানে ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে।

মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) ভোরে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন সংঘর্ষে গুরুতর আহত ছাত্রদল নেতা শ্রাবণ (৩২)। তিনি জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক এবং ৭ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক দোলোয়ার হোসেন মিন্টুর ছেলে।

এর আগে, গতকাল রাতেই শহরের গৌরীপুর মহল্লার হাফেজ আজাহার আলির ছেলে ট্রলিচালক মিজানুর রহমান মিজান (৩৫) পিটুনিতে মারা যান।

শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জাহাঙ্গীর আলম বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, ‘দুই মহল্লাবাসীর সংঘর্ষে দুজন নিহত ও আরও কয়েকজন আহত হয়েছেন। এ ব্যাপারে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ও সেনাবাহিনী কাজ করছে।’

পুলিশ ও এলাকাবাসী জানান, সোমবার গৌরীপুর ও খোয়ারপাড় মহল্লার দুই দল কিশোরের মধ্যে চাঁদা তোলা নিয়ে শাপলা চত্বরে কথা-কাটাকাটি হয়। এই ঘটনাকে কেন্দ্র করে সন্ধ্যা থেকেই দুই মহল্লার বাসিন্দাদের মধ্যে উত্তেজনা বিরাজ করছিল। রাতে দুই মহল্লার লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে। একপর্যায়ে রাত সাড়ে ১০টার দিকে মাইকে ঘোষণা দিয়ে দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায় তারা। এতে দুই পক্ষে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষ শুরু হয়। এ সময় গৌরীপুর মহল্লার ট্রলিচালক মিজানকে খোয়ারপাড় শাপলা চত্বর এলাকায় প্রতিপক্ষরা লাঠি দিয়ে পিটিয়ে গুরুতর আহত করে। খবর পেয়ে সেনাবাহিনী এবং পুলিশের দুটি দল তাকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

অপরদিকে, গুরুতর আহত শ্রাবণকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ (মমেক) হাসপাতালে পাঠানো হলে মঙ্গলবার ভোরে তিনিও মারা যান। পৈত্রিক নিবাস গৌরীপুর মহল্লার হলেও শ্রাবণ নৌহাটা মহল্লায় বসবাস করতেন বলে জানা যায়।

এদিকে, ওই এলাকায় সেনাবাহিনী ও পুলিশ টহল দেওয়ায় পরিস্থিতি কিছুটা শান্ত হলেও দুজন নিহতের ঘটনায় উত্তেজনা বিরাজ করছে।

আরও পড়ুন: 

চাঁদা তোলা নিয়ে শেরপুরে দুই মহল্লাবাসীর সংঘর্ষ, যুবক নিহত

/কেএইচটি/
সম্পর্কিত
‘পাটওয়ারীর ওপর হামলার জন্য মোড়ে মোড়ে অবস্থান নেন ছাত্রদলের নেতাকর্মীরা’
ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক
দিল্লির রেস্তোরাঁয় ভয়াবহ আগুন, বিদেশি নাগরিকসহ নিহত ২১
সর্বশেষ খবর
রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান