বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে গুলি বর্ষণের ঘটনায় ময়মনসিংহ মহানগর ছাত্রলীগের সভাপতি নওশাদ আহমেদ অনিকে গ্রেফতার করেছে র্যাব। রবিবার (২৯ সেপ্টেম্বর) রাতে রাজধানী মোহাম্মদপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইং এর পরিচালক লেফটেনেন্ট কর্নেল মুনিম ফেরদৌস প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গুলি বর্ষণ করেছিলেন অনি। তার গুলি বর্ষণের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়।
তিনি আরও বলেন, ভিডিও ফুটেজ পর্যালোচনা করে আসামিকে গ্রেফতারের জন্য কার্যক্রম শুরু করে। এরপর গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি করে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের অনির বিরুদ্ধে ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানায় মামলা হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।









