ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত দুই রোগীর মৃত্যু হয়েছে। তারা হলেন- ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার আমতলী গ্রামের মোস্তফা (৬৫) ও গফরগাঁও উপজেলার নাসিমা আক্তার (৩৫)।
দুই জন মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালের ডেঙ্গু ওয়ার্ডের ফোকাল পারসন ডাক্তার মহিউদ্দিন মুন জানান, হাসপাতালে বর্তমানে ৩২ জন রোগী ভর্তি আছেন। এর মধ্যে পুরুষ ২৬, নারী ৫ ও শিশু একজন।
তিনি আরও জানান, মারা যাওয়া দুই রোগীর অবস্থা খুবই খারাপ ছিল। চিকিৎসাধীন অবস্থায় রবিবার রাতে তারা মারা যান। পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে।








