ধর্মকে কটূক্তি করে স্ট্যাটাস দেওয়ায় যুবক আটক

নেত্রকোনা প্রতিনিধি
১৬ অক্টোবর ২০২৪, ১৬:৩৮আপডেট : ১৬ অক্টোবর ২০২৪, ১৬:৩৯

নেত্রকোনায় ইসলাম ধর্ম নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে কটূক্তিমূলক পোস্ট করায় এক যুবককে আটক করা হয়েছে। বুধবার (১৬ অক্টোবর) দুপুর সোয়া ১২টার দিকে নেত্রকোনা মডেল থানা পুলিশ জেলা শহরের মোক্তারপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে।

আটক যুবক জেলার সদর উপজেলার বাসিন্দা। নেত্রকোনা জেলার অতিরিক্ত পুলিশ সুপার লুৎফর রহমান এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, ‘দেবী দুর্গা এবং ভক্ত’ শিরোনামে একটি লেখা পোস্ট করেন। সেখানে কাল্পনিক কথোপকথনের একপর্যায়ে নবী মোহাম্মদ (সা.) ও ইসলাম ধর্ম নিয়ে কটূক্তিমূলক কথা লেখেন। যার ফলে এলাকায় চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে। এ অবস্থায় নেত্রকোনা মডেল থানা পুলিশ বুধবার দুপুরে অভিযান চালিয়ে জেলা শহরের মোক্তারপাড়া এলাকা থেকে তাকে আটক করে।

অতিরিক্ত পুলিশ সুপার লুৎফর রহমান আরও জানান, আটক যুবক বর্তমানে নেত্রকোনা মডেল থানা হেফাজতে রয়েছে এবং এ ঘটনায় প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

/এফআর/
সম্পর্কিত
ফেসবুক-টিকটক থেকে মাসে লাখ টাকা আয়ের স্বপ্ন, বাস্তবতা কতটুকু?
মেটার পেইড সাবস্ক্রিপশন: কীভাবে ফেসবুক, ইনস্টাগ্রাম ও হোয়াটসঅ্যাপ থেকে আয় করবেন?
নাসীরুদ্দীন পাটওয়ারীর মতিঝিলের কার্যালয় বন্ধ ঘোষণা
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম