আদালত থেকে বাসায় ফেরার পথে আ.লীগ নেতা গ্রেফতার 

জামালপুর প্রতিনিধি
২৯ অক্টোবর ২০২৪, ২১:৫৪আপডেট : ২৯ অক্টোবর ২০২৪, ২১:৫৪

জামালপুরে সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাফিজুর রহমান স্বপনকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (২৯ অক্টোবর) বিকালে জামালপুর আদালত থেকে বাসায় ফেরার পথে তাকে গ্রেফতার করা হয়।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ছাত্র-জনতার মিছিলে হামলার ঘটনায় গত ১৭ আগস্ট জামালপুর সদর থানার এসআই মিঠু বাদী হয়ে একটি মামলা করেন। ওই মামলায় জামালপুর সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সদর উপজেলার ইটাইল ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও জেলা আইনজীবী সমিতির সদস্য হাফিজুর রহমান স্বপনকে আসামি করা হয়।

গোপন সংবাদের সূত্র ধরে মঙ্গলবার বিকালে জামালপুর জজ আদালত থেকে বাসায় ফেরার পথে পৌর ঈদগাহ মাঠের সামনের সড়ক থেকে তাকে আটক করে পুলিশ।

জামালপুর সদর থানার ওসি আবু ফয়সাল মো. আতিক জানান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আন্দোলনকারীদের অস্ত্র প্রদর্শনের অপরাধে করা মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে। পরে আদালতে সোপর্দ করা হলে পুলিশ রিমান্ডের আবেদন করে। আদালত রিমান্ডের আবেদন পরবর্তীতে শুনানির জন্য রেখে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

/এফআর/
সম্পর্কিত
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
২ সহযোগীসহ মোহাম্মদপুরের ছিনতাইকারী আকাশ গ্রেফতার
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম