গ্যাস পাম্পে অগ্নিকাণ্ডে আরও একজনের মৃত্যু, দগ্ধ ৭

ময়মনসিংহ প্রতিনিধি
০৪ নভেম্বর ২০২৪, ২০:২৭আপডেট : ০৪ নভেম্বর ২০২৪, ২০:২৭

ময়মনসিংহে আজহার এলপিজি স্টেশনে অগ্নিকাণ্ডে দগ্ধ হয়ে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আব্দুল কুদ্দুস (৮৫) নামে  আরও একজনের মৃত্যু হয়েছে। মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো দুই জনে। তিনি নগরীর রহমতপুর এলাকার মৃত ইসমাইল হোসেনের ছেলে।

সোমবার (৪ নভেম্বর) রাত ৭টার দিকে এ তথ্য নিশ্চিত করেছেন হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই সফিকুল ইসলাম। তিনি বলেন, দগ্ধ অবস্থায় রহমতপুর এলাকার আবুল হোসেন, আব্দুল কুদ্দুস, আব্দুল মালেক, জামালপুরের ঘোড়াধাপ এলাকার হাশেম আলী ও জেলার মুক্তাগাছা উপজেলার খেরুয়াজানী ইউনিয়নের আনোয়ার হোসেনসহ আট জনকে হাসপাতালে ভর্তি করা হয়। এর মধ্যে একজন নারীও রয়েছেন। উন্নত চিকিৎসার জন্য পাঁচ জনকে ঢাকায় রেফার্ড করা হয়েছে। সন্ধ্যা ৭টার দিকে চিকিৎসাধীন অবস্থায় আব্দুল কুদ্দুস মারা যান।

এর আগে, দুপুর ৩টার দিকে নগরীর রহমতপুর বাইপাস সড়ক এলাকায় আজাহার
এলপিজি স্টেশনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই দগ্ধ হয়ে মারা যান প্রাইভেটকার চালক হিমেল (২৫)। তিনি একই এলাকার জামাল উদ্দিনের ছেলে। 
পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট ঘটনাস্থলে এসে কয়েক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

/এফআর/
সম্পর্কিত
দিল্লিতে রেস্তোরাঁয় আগুনে এক বাংলাদেশির মৃত্যু
আদ দ্বীন হাসপাতাল বন্ধ নাকি ত্রুটি সংশোধন, কী ব্যবস্থা নিচ্ছে সরকার
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
সর্বশেষ খবর
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্ত মরার ওপর খাঁড়ার ঘা: জাসদ (ইনু)
বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্ত মরার ওপর খাঁড়ার ঘা: জাসদ (ইনু)
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি