ট্রাম্পের ছবি নিয়ে মিছিল করে হামলার ষড়যন্ত্রে মেতেছেন শেখ হাসিনা: এমরান সালেহ

ময়মনসিংহ প্রতিনিধি
০৯ নভেম্বর ২০২৪, ২০:৩২আপডেট : ০৯ নভেম্বর ২০২৪, ২০:৩২

বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেছেন, ‘শেখ হাসিনা গণহত্যা করে গণশত্রুতে পরিণত হয়েছেন। যে কারণে নিজের ছবি দিয়ে মিছিল করাতে ভয় পাচ্ছেন। অসৎ উদ্দেশ্য বাস্তবায়নের জন্য নিজের ছবির পরিবর্তে আমেরিকার নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ছবি দিয়ে মিছিল করে, নিজেদের কর্মী দিয়ে সেই মিছিলে হামলা চালিয়ে, নিজেদের লোক দিয়ে হামলার ছবি তুলে তা ট্রাম্পের কাছে পাঠানোর কথা বলেছেন। এর মধ্য দিয়ে নতুন ষড়যন্ত্রে মেতে উঠেছেন শেখ হাসিনা।’

শনিবার (৯ নভেম্বর) দুপুরে ময়মনসিংহ নগরের রেলওয়ে কৃষ্ণচূড়া চত্বরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ময়মনসিংহ উত্তর, দক্ষিণ জেলা ও মহানগর বিএনপির উদ্যোগে বর্ণাঢ্য মিছিলের আগে গণজমায়েতে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। 

সৈয়দ এমরান সালেহ বলেন, ‘জনগণের বিপ্লবের মধ্য দিয়ে শেখ হাসিনা ও আওয়ামী লীগের রাজনীতির কবর রচিত হয়েছে। সব কূল হারিয়ে একবার মোদি, আরেকবার ট্রাম্পকে ব্যবহার করে হাসিনা নিত্যনতুন ষড়যন্ত্রের মাধ্যমে আবার বাংলাদেশের রাজনীতিতে পুনর্বাসিত হতে চাচ্ছেন, যেটা কখনও সম্ভব নয়।’

তিনি বলেন, ‘৭ নভেম্বর সিপাহি-জনতার বিপ্লব সাধিত হয়েছিল স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা, গণতন্ত্র পুনরুদ্ধার ও তাঁবেদারমুক্ত বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য। এই দিনে আমরা শপথ নিচ্ছি, আর কোনও তাঁবেদারের স্থান বাংলাদেশে হবে না।’

মহানগর বিএনপির আহ্বায়ক শফিকুল ইসলামের সভাপতিত্বে ও দক্ষিণ জেলা বিএনপির সদস্যসচিব রোকনুজ্জামান সরকারের সঞ্চালনায় গণজমায়েতে বক্তব্য দেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য মাহবুবুর রহমান, দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক জাকির হোসেন, উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোতাহার হোসেন তালুকদার ও দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আলমগীর মাহমুদ আলম প্রমুখ।

 

/এএম/
সম্পর্কিত
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সব দলকে তাদের কর্মকাণ্ড করতে দিতে চাই, মানুষ ঠিক করবে তারা কাকে চায়: মির্জা ফখরুল
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম