ময়মনসিংহের নান্দাইলে বাস-ইজিবাইক সংঘর্ষে ২ জন নিহত

ময়মনসিংহ প্রতিনিধি
১০ নভেম্বর ২০২৪, ০৯:০৩আপডেট : ১০ নভেম্বর ২০২৪, ০৯:২১

ময়মনসিংহের নান্দাইলে বাস ও ইজিবাইকের সংঘর্ষ দুজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও দুই ব্যক্তি। শনিবার (৯ নভেম্বর) রাতে ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কের নান্দাইল পৌর সদরের মৎস্য খামারের পাশে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন নান্দাইল সদর ইউনিয়নের সাভার গ্রামের ইজিবাইকচালক রহমত উল্লাহ (৪৬), পৌরসভার ঝালুয়া মধ্যপাড়া গ্রামের আব্দুল জলিলের ছেলে হাবিব উল্লাহ (২২)। আহতরা হলেন ইজিবাইকযাত্রী আব্দুস সালাম (৬০) ও নেজাতুল ইসলাম (২৫)। আব্দুস সালামকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ (মমেক) হাসপাতালে ও নেজাতুল ইসলামকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন নান্দাইল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোরশেদ আলম। তিনি বলেন, ‘বাস ও ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত ও দুজন আহত হয়েছেন। দুমড়ে-মুচড়ে যাওয়া ইজিবাইক উদ্ধার করা হলেও বাসচালক পালিয়ে গেছেন।

হাইওয়ে পুলিশ ও স্থানীয়রা জানান, শনিবার রাত সাড়ে ৯টার দিকে ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কের নান্দাইল পুরোনো বাসস্ট্যান্ড থেকে যাত্রী নিয়ে ঝালুয়ার দিকে যাচ্ছিল ইজিবাইক। মৎস্য খামারের পাশে আসতেই বিপরীতমুখী দ্রুতগতির বাস চাপা দেয় ইজিবাইকটিকে। এতে ইজিবাইক দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলে ইজিবাইকচালক রহমত উল্লাহ ও তিন জন যাত্রী গুরুতর আহত হন।

স্থানীয়রা আহতদের উদ্ধার করে নান্দাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যান। অবস্থার অবনতি হলে মমেক হাসপাতালে পাঠানো হয়। সড়কের মাঝপথে হাবিব উল্লাহ ও মমেক হাসপাতালে রহমত উল্লাহ মারা যান। নেজাতুল ইসলামের অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতাল পাঠান মমেক হাসপাতালের চিকিৎসকরা।

/কেএইচটি/
সম্পর্কিত
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি