ময়মনসিংহে কীটনাশক কোম্পানির গোডাউনে আগুন, দেড় ঘণ্টা পর নিয়ন্ত্রণে

ময়মনসিংহ প্রতিনিধি
২৯ নভেম্বর ২০২৪, ১৪:২৭আপডেট : ২৯ নভেম্বর ২০২৪, ১৪:২৭

ময়মনসিংহের বিসিক শিল্পনগরীতে অগ্নিকাণ্ড ঘটেছে। শুক্রবার (২৯ নভেম্বর) সকাল সাড়ে ১০টার সময় আগুনের সূত্রপাত হয়। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১১টি ইউনিট কাজ করে। দেড় ঘণ্টার মাথায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় ফায়ার সার্ভিসের কর্মীরা।

স্থানীয়রা জানান, নগরীর মাসকান্দা এলাকায় বিসিক শিল্পনগরীরের ভেতরে হেকেম বাংলাদেশ নামে একটি কীটনাশক কোম্পানির গোডাউনে আগুনের সূত্রপাত হয়। কীটনাশক তৈরির কাঁচামাল সংরক্ষণ করে অন্য একটি কারখানায় প্যাকেজিং করা হতো।

কোম্পানির এরিয়া ম্যানেজার মামুনুর রশিদ বলেন, ‘কারখানাটির ভেতরে আমাদের কোনও লোক ছিল না। সপ্তাহে একদিন বা মাসে দুদিন কারখানা খুলে কাঁচামাল অন্য কারখানায় নেওয়া হতো। কীভাবে কারখানায় আগুন লাগলো, তা বলা যাচ্ছে না।’

শুক্রবার বেলা ১২টার দিকে ময়মনসিংহ ফায়ার সার্ভিসের উপপরিচালক মো. মতিয়ার রহমান বলেন, ‘আগুন নিয়ন্ত্রণে ১১ টি ইউনিট কাজ করে। আগুন আমাদের নিয়ন্ত্রণে রয়েছে। আর ছড়ানোর সম্ভাবনা নেই। কীভাবে অগ্নিকাণ্ড ঘটলো, তা তদন্তের পর বলা যাবে।’

/কেএইচটি/
সম্পর্কিত
দিল্লিতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
কালশী বস্তিতে আগুন: একটি ঝগড়ার জেরে পথে শতাধিক পরিবার
দিল্লির অগ্নিকাণ্ডে ৫ বাংলাদেশি আহত
সর্বশেষ খবর
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
কালোটাকা ও সম্পদ-কর থেকে সরে আসছে সরকার
প্রবাসীদের জন্য সুখবরকালোটাকা ও সম্পদ-কর থেকে সরে আসছে সরকার
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী