ময়মনসিংহে সপ্তম দিনের মতো বন্ধ লোকাল ট্রেন চলাচল, যাত্রী ভোগান্তি

ময়মনসিংহ প্রতিনিধি
০৮ ডিসেম্বর ২০২৪, ২২:৫৬আপডেট : ০৮ ডিসেম্বর ২০২৪, ২২:৫৬

ট্রেন পরিচালনায় টিকিট টেকার (টিটি), গার্ডসহ জনবল সংকটে ময়মনসিংহ থেকে বিভিন্ন রুটে সপ্তম দিনের মতো লোকাল ট্রেন চলাচল বন্ধ রয়েছে। এর ফলে ময়মনসিংহ থেকে নেত্রকোনার জারিয়া, মোহনগঞ্জ ও জামালপুর-দেওয়ানগঞ্জ রেলপথের যাত্রীরা ভোগান্তিতে পড়েছেন।

রবিবার (৮ ডিসেম্বর) রাতে ময়মনসিংহ রেলওয়ের গার্ড ও জাতীয়তাবাদী রেলওয়ে শ্রমিক দলের ভারপ্রাপ্ত সভাপতি রাহাত খান এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘গত ২ ডিসেম্বর থেকে দাবি আদায়ের লক্ষ্যে সারা দেশের মতো ময়মনসিংহেও কর্মবিরতি চলছে। মূলত লোকোমাস্টারের (ট্রেনচালক) সংকটের কারণে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। তবে দাবি পূরণ না হলে আরও কঠোর কর্মসূচি আসতে পারে।’

ময়মনসিংহ রেলওয়ে রানিং স্টাফ, শ্রমিক ও কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম জানান, ১৬০ বছরেরও বেশি সময় ধরে রেলওয়ে রানিং স্টাফদের মাইলেজ সুবিধা চালু ছিল। কিন্তু ২০২২ সালে নতুন নিয়োগপ্রাপ্তদের থেকে মাইলেজ বন্ধ করে দেওয়া হয়। তবে এর আগে নিয়োগপ্রাপ্তরা এখনও মাইলেজ সুবিধা পেলেও ২০২১ সালে অর্থ মন্ত্রণালয়ের একটি পরিপত্রে পেনশন ও আনুতোষিকে পার্ট অব পে মাইলেজ সুবিধা বাতিল করা হয়। বন্ধ মাইলেজ চালুর দাবিতে তারা কর্মবিরতি পালন করে আসছেন।

এ বিষয়ে ময়মনসিংহ রেলওয়ে স্টেশন সুপারিনটেনডেন্ট নাজমুল হক খান জানান, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে লোকাল ট্রেনগুলো চলাচল বন্ধ করা হয়েছে। ওপরের নির্দেশনা পেলেই ট্রেন চালু করা হবে।

/কেএইচটি/
সম্পর্কিত
লাইনচ্যুত ট্রেনের বগি উদ্ধার, সারা দেশের সঙ্গে সিলেটের ট্রেন চলাচল স্বাভাবিক
ঈদের আগে শেষ মুহূর্তের চাপ, ট্রেনের ছাদেই বাড়ি ফিরছেন যাত্রীরা
টঙ্গী স্টেশনে ঘরমুখো মানুষের উপচেপড়া ভিড়
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম