ময়মনসিংহের একটি সরকারি প্রতিষ্ঠান থেকে অস্ত্রসহ মাদক উদ্ধার

ময়মনসিংহ প্রতিনিধি
২৩ ডিসেম্বর ২০২৪, ১২:৩৪আপডেট : ২৩ ডিসেম্বর ২০২৪, ১২:৩৪

ময়মনসিংহে একটি সরকারি প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে বিদেশি পিস্তলসহ অস্ত্র ও মাদক উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে।

রবিবার (২২ ডিসেম্বর) মধ্য রাতে নগরীর মাসকান্দা এলাকায় সরকারি মৎস্য বীজ উৎপাদন খামারে অভিযান চালানো হয়। এ সময় প্রতিষ্ঠানটির নৈশ্যপ্রহরীর রুম থেকে দুটি বিদেশি পিস্তল, বিপুল পরিমাণ ধারালো দেশি অস্ত্র ও মাদক উদ্ধার করা হয়েছে।

পুলিশ জানায়, মধ্যরাতে গোপন সংবাদের ভিত্তিতে অস্ত্র ও মাদক কেনাবেচার তথ্য পেয়ে তাৎক্ষণিক অভিযান চালানো হয়। এ সময় নৈশ্যপ্রহরী হৃদয় মিয়ার শোয়ার ঘর থেকে দুটি বিদেশি পিস্তল, একটি এয়ারগান, বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র, বিদেশি মদ, ফেনসিডিল ও গাঁজা উদ্ধার করা হয়। নৈশ্যপ্রহরী হৃদয় মিয়াকে পাওয়া যায়নি। এ সময় তার স্ত্রী ফারজানা শান্তাকে আটক করা হয়।

হৃদয় মিয়া ময়মনসিংহের পাগলা থানাধীন নীগুয়ারী গ্রামের বাসিন্দা। তিনি চাকরির সুবাদে তার স্ত্রীকে নিয়ে থাকতেন সরকারি এই খামারে।

এ বিষয়ে কোতোয়ালি মডেল থানার ওসি বলেন, নৈশ্যপ্রহরী হৃদয় মিয়াকে গ্রেফতারের চেষ্টা চলছে। চক্রটির সঙ্গে যারা জড়িত তাদের সবাইকে আইনের আওতায় আনা হবে।

এগুলোর বিষয়ে কিছুই জানা নেই উল্লেখ করে সরকারি মৎস্য বীজ উৎপাদন খামারটির ব্যবস্থাপক হাছেন আলী বলেন, এখানে অস্ত্র ও মাদক কেনাবেচা হলেও আমি কিছু টের পাইনি। এই চক্রের সঙ্গে জড়িতদের গ্রেফতারের দাবি জানাচ্ছি।

/এফআর/
সম্পর্কিত
মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পে মাদকবিরোধী যৌথ অভিযান শুরু
এ যেন ‘গাঁজার সিলিন্ডার’
মাদকসহ গ্রেফতার বিএনপি নেতাকে আজীবনের জন্য বহিষ্কার
সর্বশেষ খবর
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান