জামালপুরে ব্রহ্মপুত্র নদে গোসল করতে নেমে তিন ভাইয়ের মৃত্যু

জামালপুর প্রতিনিধি
৩০ ডিসেম্বর ২০২৪, ১০:৪৩আপডেট : ৩০ ডিসেম্বর ২০২৪, ১০:৪৩

জামালপুরে ব্রহ্মপুত্র নদে গোসল করতে নেমে পানিতে ডুবে মামাতো-ফুফাতো ভাই তিন শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। রবিবার (২৯ ডিসেম্বর) বিকালে পৌর শহরের ছনকান্দা এলাকায় এই ঘটনা ঘটে। নিহত শিক্ষার্থীরা হলো- ছনকান্দা এলাকার রাজা মিয়ার ছেলে রুশমান (১৫), এজাজ মিয়ার ছেলে রাহী (১৫) এবং ঢাকার ফরিদ মিয়ার ছেলে আফিফ আহমেদ (১৫)। 

স্থানীয় সূত্রে জানা গেছে, রবিবার বিকালে রুশমান, তার চাচাতো ভাই রাহী, ফুফাতো ভাই আফিফ আহমেদসহ আট চাচাতো-মামাতো-ফুফাতো ভাইবোন জামালপুর পৌরসভার ছনকান্দা এলাকায় ব্রহ্মপুত্র নদে গোসল করতে নামে। এ সময় রুশমান, রাহী ও আফিফ আহমেদ পানিতে তলিয়ে নিখোঁজ হয়। খবর পেয়ে জামালপুর ফায়ার সার্ভিসের ডুবুরি দল প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে পর্যায়ক্রমে রুশমান, রাহী ও আফিফের মরদেহ উদ্ধার করে। নিহত রুশমান ও রাহী জামালপুর জিলা স্কুলের নবম শ্রেণির শিক্ষার্থী। তারা সম্পর্কে চাচাতো ভাই। তাদের ফুফাতো ভাই ঢাকার রেপারেটরী স্কুল অ্যান্ড কলেজের নবম শ্রেণির শিক্ষার্থী আফিফ আহমেদ জামালপুরের ছনকান্দায় নানার বাড়িতে বেড়াতে এসেছিল। তিন কিশোরের একসঙ্গে এমন মৃত্যুতে পরিবারসহ এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

তিন কিশোরের একসঙ্গে এমন মৃত্যুতে পরিবারসহ এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

জামালপুর ফায়ার সার্ভিসের টিম লিডার সিদ্দিকুর রহমান বলেন, ‘খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে এসে আমাদের ডুবুরি দল পানিতে নেমে পরপর তিনটি লাশ উদ্ধার করে।’

জামালপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জিনাত শহিদ পিংকি জানান, ফায়ার সার্ভিসের মাধ্যমে নিখোঁজ তিন জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। কীভাবে তাদের মৃত্যু হলো এবং ভবিষ্যতে যাতে এমন মৃত্যুর ঘটনা না ঘটে এ বিষয়ে তদন্ত কমিটি গঠন করা হবে।

/আরআইজে/
সম্পর্কিত
ফটিকছড়িতে ডুবে চাচা-ভাতিজির মৃত্যু
আজিমপুরে পুকুরে ডুবে স্কুল শিক্ষার্থীর মৃত্যু
পুকুরে ডুবে বিশ্ববিদ্যালয়ের ২ শিক্ষার্থীর মৃত্যু
সর্বশেষ খবর
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি