চাঁদাবাজির বিরুদ্ধে মানববন্ধন করতে গিয়ে শ্রমিকদলের দুই গ্রুপের মারামারি, আহত ১০

নেত্রকোনা প্রতিনিধি
০৭ জানুয়ারি ২০২৫, ১৫:৩৯আপডেট : ০৭ জানুয়ারি ২০২৫, ১৫:৩৯

নেত্রকোনায় বিভিন্ন পরিবহনে চাঁদাবাজির ঘটনার প্রতিবাদে মানববন্ধন করতে গিয়ে জেলা শ্রমিকদলের দুই গ্রুপের নেতাকর্মীদের মধ্যে মারামারির ঘটনা ঘটেছে। এতে উভয়পক্ষের কমপক্ষে ১০ জন আহত হয়েছেন।

মঙ্গলবার (৭ জানুয়ারি) সকালে নেত্রকোনা জেলা প্রেসক্লাব কার্যালয়ের সামনের সড়কে এ ঘটনা ঘটে। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এ সময় সিনিয়র চালক সৈয়দ শাহজাহান আহমেদ ও জাতীয়তাবাদী শ্রমিকদল জেলা শাখার সাবেক আহ্বায়ক হাবিবুর রহমান দাবি করেন, শ্রমিকদলের সাধারণ সম্পাদক তারিফুর রহমান রিপনের নেতৃত্বে পরিবহনে ব্যাপক চাঁদাবাজি চলছে। এর প্রতিবাদে আমরা মানববন্ধন করতে চাইলে চাঁদাবাজ রিপনের নেতৃত্বে তৌফিক আহমেদসহ কয়েকজন হামলা চালিয়ে নান্টু মিয়া, আজগর আলী, সুজন মিয়া, সাদ্দাম মিয়াসহ কয়েকজন শ্রমিক নেতাকে গুরুত্বর আহত করে। পরে তাদের হাসপাতালে পাঠানো হয়।

তবে যোগাযোগের চেষ্টা করেও এ বিষয়ে শ্রমিকদলের সাধারণ সম্পাদক তারিফুর রহমান রিপনের বক্তব্য পাওয়া যায়নি।

এর আগে গত শনিবার এসব কার্যকলাপের জন্য জেলা শ্রমিকদলের সাধারণ সম্পাদক তারিফুর রহমান রিপনকে কারণ দর্শানোর নোটিশ দেয় সংগঠনটির কেন্দ্রীয় কমিটি।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, শ্রমিকদলের সাধারণ সম্পাদক তারিফুর রহমান রিপন স্থানীয় পরিবহন খাতের অটোরিকশাসহ বিভিন্ন যানবাহনে চাঁদাবাজি করে আসছেন। এতে শ্রমিকরা অতিষ্ঠ হয়ে উঠেছেন। এই চাঁদাবাজি বন্ধে জরুরি ভিত্তিতে শ্রমিক দলসহ প্রশাসনের হস্তক্ষেপ চান তারা।

/এফআর/
সম্পর্কিত
ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক
গোপালগঞ্জে সংঘর্ষ-ভাঙচুর, আহত ২০
লেভেলক্রসিংয়ে শ্রমিক বহনকারী ট্রাক্টরে ট্রেনের ধাক্কা
সর্বশেষ খবর
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি