বর্ষসেরা পরিবেশ বিষয়ক ফটোগ্রাফার পুরস্কার পেলেন শেরপুরের মনি

শেরপুর প্রতিনিধি
১৩ জানুয়ারি ২০২৫, ১৮:৫০আপডেট : ১৩ জানুয়ারি ২০২৫, ১৮:৫০

২০২৪ সালে পরিবেশ বিষয়ক বর্ষসেরা ফটোগ্রাফার পুরস্কার পেলেন শেরপুরের আলোকচিত্রী, সাংবাদিক ও পরিবেশকর্মী মুগনিউর রহমান মনি। বর্তমান সংকটময় বৈশ্বিক পরিস্থিতিতে হুমকির সম্মুখীন স্থান এবং প্রজাতি রক্ষায় উদার অবদানের স্বীকৃতিস্বরূপ তাকে এ সম্মাননা স্মারক ও সনদপত্র দেওয়া হয়।

সোমবার (১৩ জানুয়ারি) ঢাকার ধানমন্ডিতে নেচার স্টাডি সোসাইটি অব বাংলাদেশের (এনএসএসবি) উদ্যোগে এক অনুষ্ঠানে সংগঠনের চেয়ারম্যান মিজানুর রহমান ভূঁইয়া মুগনিউর রহমান মনির হাতে পুরস্কারের সনদপত্র ও ক্রেস্ট তুলে দেন। 

অনুষ্ঠানে মিজানুর রহমান ভূঁইয়া বলেন, ‘নেচার স্টাডি সোসাইটি অব বাংলাদেশ ১৯৯৬ সালের ৩০ আগস্ট প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠার পর থেকে সংগঠনটি গবেষণা, তথ্য সংগ্রহ, প্রকৃতি ও পরিবেশ সংরক্ষণে জনসচেতনতা তৈরির জন্য নিয়মিত কাজ করে যাচ্ছে। প্রকৃতিতে গাছ, ফুল, পাখির অবদানসহ গাছ চেনানো, ফটোগ্রাফি কর্মশালা, নেচার স্টাডি ডাইজেস্টসহ বিষয় ভিত্তিক বিভিন্ন প্রকাশনা, বার্ষিক সেমিনার, পুরস্কার প্রদানসহ নিয়মিত নানা অনুষ্ঠানের আয়োজন করে থাকে। আলোকচিত্রী, সাংবাদিক ও পরিবেশকর্মী মুগনিউর রহমান মনিকে ২০২৪ সালের পরিবেশ বিষয়ক বর্ষসেরা ফটোগ্রাফার হিসেবে পুরস্কৃত করলাম আমরা।’

বর্ষসেরা পুরস্কার পেয়ে মুগনিউর রহমান মনি বলেন, ‘সম্মাননা বা পুরস্কার প্রাপ্তি সবার জন্যই আনন্দের। এ প্রাপ্তিতে বন্যপ্রাণী, পাখি, প্রকৃতি ও পরিবেশ সুরক্ষার কাজে আমার দায়িত্ব আরও বেড়ে গেলো। সবার সহযোগিতায় সাধ্যমতো এর ধারাবাহিকতা রক্ষার কাজটি করে যেতে চাই।’ 

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের ফাউন্ডার পরিচালক ক্যাপ্টেন কাওছার মোস্তফা, সেক্রেটারি জেনারেল সোহান সাইয়্যিদ, ডোনার মেম্বার সালমান বিন সুলতান, লাইফ মেম্বার ডা. মো. নিহাল রহমান, সাংবাদিক ও ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফার কেএমএ হাসনাত ও তিমু হোসেন প্রমুখ।

/এএম/
সম্পর্কিত
আত্মপ্রকাশ করলো ন্যাশনাল এডিটরস কাউন্সিল
লালন আখড়ায় হামলা চালিয়ে সাংবাদিককে কুপিয়ে জখম, বিএনপি নেতা আটক
জনতুষ্টি নয়, দীর্ঘমেয়াদি স্বার্থে সিদ্ধান্ত নিচ্ছে সরকার: তথ্যমন্ত্রী
সর্বশেষ খবর
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
একদিনে হামে আরও ৪ মৃত্যু
একদিনে হামে আরও ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী