বিদ্যুৎস্পৃষ্টে স্বামীর মৃত্যুর চার ঘণ্টা পর হৃদরোগে মারা গেলেন স্ত্রীও

নেত্রকোনা প্রতিনিধি
২৪ জানুয়ারি ২০২৫, ১২:৩৪আপডেট : ২৪ জানুয়ারি ২০২৫, ১২:৩৪

ফিশারি পুকুরের বৈদ্যুতিক মোটরের সুইচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন স্বামী। তারপর দ্রুত তাকে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। স্বামীর মৃত্যুসংবাদ শুনে হঠাৎ হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে (স্ট্রোক) মারা যান স্ত্রীও।

হৃদয়বিদারক এমন ঘটনাটি ঘটেছে নেত্রকোনা জেলা শহরের দক্ষিণ সাতপাই এলাকায়। এ ঘটনায় ওই এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

শুক্রবার (২৪ জানুয়ারি) সকালে নেত্রকোনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী শাহনেওয়াজ ওই দম্পতির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।

মারা যাওয়া ওই দম্পতি হলেন- রফিকুল ইসলাম ফকির ও রীনা পারভীন। রফিকুল দক্ষিণ সাতপাই এলাকার মৃত নূরুল হক মাস্টারের ছেলে।

পুলিশ ও স্থানীয়দের বরাতে জানা গেছে, গত বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে নিজের ফিশারি পুকুরের বৈদ্যুতিক মোটরের সুইচ দিতে গিয়ে রফিকুল ইসলাম বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আহত হন। পরে তাকে নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে তিনি মারা যান।

এদিকে স্বামীর মৃত্যুর সংবাদ পেয়ে তা সইতে না পেরে স্ট্রোক করেন রফিকুলের স্ত্রী রীনা পারভীন। পরে তার অবস্থা গুরুতর হলে প্রথমে নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরে সেখানে অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। পরে ওই দিন রাত সাড়ে ১১টার দিকে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

জানা গেছে, রফিকুল ইসলাম ও রীনা পারভীন দম্পতি এক ছেলে এবং এক মেয়েসন্তান রেখে গেছেন। তারা হলেন- নেত্রকোনা জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম সানি এবং মেয়ে ফাতেমা তুজ জহুরা জেনী।

/কেএইচটি/
সম্পর্কিত
ডাকবাংলোতে মা ও দুই শিশুসন্তানের লাশ, কীভাবে হলো মৃত্যু?
জেলা পরিষদের ডাকবাংলোতে মা ও দুই শিশুর লাশ
অবহেলায় ৬ শিশু মারা গেছে, মনে হয় না ছাড় পাবে: স্বাস্থ্যমন্ত্রী
সর্বশেষ খবর
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
রাজশাহীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল
রাজশাহীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের