কড়ইতলী-গোবরাকুড়া স্থলবন্দর

এক মাস পর কয়লা এলো ভারত থেকে

ময়মনসিংহ প্রতিনিধি
২৬ জানুয়ারি ২০২৫, ০৯:০৮আপডেট : ২৬ জানুয়ারি ২০২৫, ০৯:০৮

এক মাস পর আবারও সীমান্তবর্তী ময়মনসিংহের হালুয়াঘাটের কড়ইতলী-গোবরাকুড়া স্থলবন্দর দিয়ে কয়লা আমদানি শুরু হয়েছে। শনিবার (২৫ জানুয়ারি) সন্ধ্যায় দুই বন্দর দিয়ে ১৮ ট্রাকে ২১৬ টন কয়লা প্রবেশ করে।

এর আগে, গত বছরের ২২ ডিসেম্বর হালুয়াঘাটের কড়ইতলী-গোবরাকুড়া বন্দর দিয়ে হঠাৎ কয়লা রফতানি বন্ধ করে দেয় ভারতীয় আমদানিকারকরা।

কড়ইতলী-গোবরাকুড়া আমদানি-রফতানি গ্রুপের সাধারণ সম্পাদক অশোক সরকার অপু বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, ‘ভারতীয় ব্যবসায়ীরা বড়দিন ও নতুন বছরে কয়েকদিন ছুটির কথা বলে আমাদের কয়লা দেওয়া বন্ধ করে দেয়। আমরা নিয়মিত যোগাযোগ করেও কয়লা পাইনি। সম্প্রতি ভারতীয়দের সঙ্গে আমাদের কয়লা আমদানির ব্যাপারে কথা চলছিল। এরই ধারাবাহিকতায় শনিবার সন্ধ্যায় ১৮ ট্রাকে ২১৬ টন কয়লা আমাদের বন্দরে এসে পৌঁছেছে।’

তিনি আরও জানান, স্থলবন্দরে কয়লার সংকট থাকলে শ্রমিকদের অলস সময় কাটাতে হয়। পুরাতন কয়লা থাকলে ক্রেতারা নিতে চায় না। নতুন আমদানি করা কয়লা না পেলে ক্রেতা আসে না। ফলে ব্যবসায়ীরা চরম ক্ষতিগ্রস্ত হন। ভারত থেকে প্রতিদিন ৫০ ট্রাকে ৬০০ টন কয়লা আমদানি করার কথা। সপ্তাহে চার দিনও কয়লা আসলে এতদিনে অন্তত ১৬ হাজার ৮০০ টন কয়লা আমদানি হতো। এতে স্থলবন্দরে ব্যবসা জমজমাট হতো।

কড়ইতলী-গোবরাকুড়া বন্দরের সহকারী পরিচালক পার্থ ঘোষ বলেন, ‘১৮টি ট্রাকে কয়লা আসার মাধ্যমে আমদানি-রফতানি আবারও শুরু হয়েছে। এ ধরনের কার্যক্রম যাতে অব্যাহত থাকে সে ব্যাপারে আমরা তৎপর আছি।’

/কেএইচটি/
সম্পর্কিত
নেপাল থেকে বছরে বিদ্যুৎ আসে পাঁচ মাস
ফেলে দেওয়া মাছের আঁশ থেকে কোটি টাকার ব্যবসা
কোটি টাকার বিলাসবহুল বিএমডব্লিউ গাড়িটি কার?
সর্বশেষ খবর
যুদ্ধ বন্ধের প্রস্তাব নিয়ে মস্কো ও কিয়েভে দুজন দূত পাঠাচ্ছেন ট্রাম্প 
যুদ্ধ বন্ধের প্রস্তাব নিয়ে মস্কো ও কিয়েভে দুজন দূত পাঠাচ্ছেন ট্রাম্প 
২০৩০ বিশ্বকাপের জন্য ইকুয়েডর পাচ্ছে আরেক আর্জেন্টিনার কোচকে
২০৩০ বিশ্বকাপের জন্য ইকুয়েডর পাচ্ছে আরেক আর্জেন্টিনার কোচকে
আতঙ্কে সুন্দরবনে যেতে চাচ্ছেন না জেলেরা, কমেছে পর্যটকও
আতঙ্কে সুন্দরবনে যেতে চাচ্ছেন না জেলেরা, কমেছে পর্যটকও
সুখবর নিয়ে মাঠে নামা পিএসজি এবার হেরেই গেলো, লিগে বেহাল দশা
সুখবর নিয়ে মাঠে নামা পিএসজি এবার হেরেই গেলো, লিগে বেহাল দশা
সর্বাধিক পঠিত
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ