আ.লীগ নেতাকে জামিন না দেওয়ায় আদালত বর্জন করলেন আইনজীবীরা

জামালপুর প্রতিনিধি
০৪ ফেব্রুয়ারি ২০২৫, ১৬:৪২আপডেট : ০৪ ফেব্রুয়ারি ২০২৫, ১৬:৪২

জামালপুরে জেলা আইনজীবী সমিতির সভাপতি ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অ্যাডভোকেট আমান উল্লাহ আকাশের জামিন নামঞ্জুর করেছেন আদালত। মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) দুপুরে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মোস্তাফিজুর রহমানের ওই আদেশের প্রতিবাদে ক্ষুব্ধ আইনজীবীরা আদালতের সব কার্যক্রম বর্জন করেন।

মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) সকালে জামালপুর সদর থানা পুলিশ জুলাই-আগস্ট মাসে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে হামলার অভিযোগে করা মামলায় গ্রেফতার আমান উল্লাহ আকাশকে আদালতে সোপর্দ করে। এরপর দুপুরে তাকে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোস্তাফিজুর রহমানের আদালতে তোলা হয়।

তার আইনজীবীরা জামিন আবেদন করলে নামঞ্জুর হয়। এই আদেশের সঙ্গে সঙ্গেই ওই আদালত কক্ষে থাকা ক্ষুদ্ধ আইনজীবীরা আদালত বর্জন করেন। বিষয়টি জানাজানি হলে জেলা ও দায়রা জজ আদালত এবং চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সব কার্যক্রম আইনজীবীরা বর্জন করেন। এতে আইনি সেবা নিতে আসা সাধারণ মানুষ ভোগান্তিতে পড়েন।

এ বিষয়ে বক্তব্য জানতে জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান মন্টুর মোবাইল নম্বরে একাধিকবার কল করা হলেও তাকে পাওয়া যায়নি।

উল্লেখ্য, সোমবার (৩ ফেব্রুয়ারি) জামালপুর জেলা ও দায়রা জজের বিদায় অনুষ্ঠান শেষে বাসায় ফেরার পথে সন্ধ্যায় জামালপুর জেলা আইনজীবী সমিতির ৮ বারের সভাপতি অ্যাডভোকেট আমান উল্লাহ আকাশকে গ্রেফতার করে পুলিশ।

/এফআর/
সম্পর্কিত
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
সর্বশেষ খবর
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের