গত ৬ মাসে ব্যাংক থেকে কোনও টাকা পাচার হয়নি: ব্যারিস্টার ফুয়াদ

শেরপুর প্রতিনিধি
০৯ ফেব্রুয়ারি ২০২৫, ১৯:৩৬আপডেট : ০৯ ফেব্রুয়ারি ২০২৫, ২১:৩৬

আমার বাংলাদেশ (এবি) পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ বলেছেন, ‘ড. ইউনূসের নেতৃত্বে দেশের অর্থনীতি ঘুরে দাঁড়াচ্ছে। কারণ, আওয়ামী লীগের আমলে প্রতিদিন দেড় থেকে দুই হাজার কোটি টাকা লুট হয়েছে শুধু ব্যাংক থেকে। কিন্তু এই লুটটা এখন বন্ধ আছে। অন্তর্বর্তী সরকারের গত ৬ মাসে ব্যাংক থেকে কোনও টাকা পাচার হয়নি। আমাদের রেমিট্যান্স বাড়ছে। রিজার্ভ ধীরে ধীরে বাড়ছে। রফতানি বাড়ছে, বিদেশি বিনিয়োগ আসছে।’

রবিবার (৯ ফেব্রুয়ারি) দুপুরে শেরপুর জেলা আইনজীবী সমিতির হলরুমে স্থানীয় গণমাধ্যমকর্মীদের সঙ্গে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এ সব কথা বলেন।

ব্যারিস্টার ফুয়াদ বলেন, ‘দেড় থেকে দুই বছরের মধ্যেই দেশে নির্বাচন হওয়া উচিত। এর বাইরে সময় কম-বেশি করতে চাইলে রাজনৈতিক দল, ছাত্র-জনতা, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, নাগরিক কমিটির মতামত নিয়ে ঐক্যমত্যের ভিত্তিতে করতে হবে।’

তিনি বলেন, ‘আওয়ামী লীগকে পুনর্বাসন ও ভারতের স্বার্থ রক্ষার চেষ্টা যারা করবে, তাদের অবস্থা ধানমন্ডি ৩২ নম্বরের মতো হবে।’

তিনি আরও বলেন, ‘বাংলাদেশে যে লেভেলের গণ-অভ্যুত্থান হয়েছে, তাতে অন্যান্য দেশের তুলনায় শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর হয়েছে। আওয়ামী লীগের নেতারা বলেছেন, লাখ লাখ মানুষ খুন হবে। অথচ কেউ খুন হয়নি। ২০১৩-১৪ থেকে ২০২১-২২ সাল পর্যন্ত ৪৫ বিলিয়ন ডলার দেশে আসার কথা কিন্তু আসেনি। পাচার হয়ে গেছে। আওয়ামী লীগ বাংলাদেশকে যে অবস্থায় রেখে গেছে, তাতে দুর্ভিক্ষ ও গৃহযুদ্ধ হওয়ার কথা ছিল। দেশকে সেই দুর্ভিক্ষ ও গৃহযুদ্ধের হাত থেকে বাঁচিয়েছে বর্তমান সরকার। এটাই এই সরকারের অবদান। সরকারের এখন বড় চ্যালেঞ্জ জিনিসপত্রের দাম নিয়ন্ত্রণ ও আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখা।’

ব্যারিস্টার ফুয়াদ বলেন, ‘বাংলাদেশে রাজনীতি হতে হবে চব্বিশের গণ-অভ্যুত্থানের যে স্পিরিট সেটিকে ধারণ করে। আমাদের স্বাধীনতা, সার্বভৌমত্ব, আত্মমর্যাদা ও জাতীয় স্বার্থকে সামনে রেখে রাজনীতি করতে হবে। পুনর্বাসনের রাজনীতি বাংলাদেশে আর কাজ করবে না। সময়টা বদলে গেছে। এটা ভারতকে বুঝতে হবে।’

মতবিনিময় সভায় এবি পার্টির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট ছানোয়ার হোসেন, শেরপুর জেলা এবি পার্টির যুগ্ম আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা নূর মোহাম্মদ সিদ্দিকী, সদস্যসচিব মুকসিতুর রহমান হীরা, শেরপুর প্রেসক্লাবের সভাপতি কাকন রেজা, সাধারণ সম্পাদক মাসুদ হাসান বাদলসহ জেলায় কর্মরত গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

/কেএইচটি/এএম/
সম্পর্কিত
বাজেটে আসছে ‘অর্থনৈতিক সাধারণ ক্ষমা’?
আলোচনায় কিচেন কেবিনেট, কারা ছিলেন?
প্যারিসের উদ্দেশে ঢাকা ছাড়লেন ড. মুহাম্মদ ইউনূস
সর্বশেষ খবর
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম