র‍্যাগিংয়ের অভিযোগে কৃষি বিশ্ববিদ্যালয়ের ৩ ছাত্রীকে হল থেকে বহিষ্কার

ময়মনসিংহ প্রতিনিধি
২৭ জুন ২০২৫, ১৩:১৭আপডেট : ২৭ জুন ২০২৫, ১৩:১৮

ময়মনসিংহের বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের তাপসী রাবেয়া হলে র‍্যাগিংয়ের অভিযোগে তিন নারী শিক্ষার্থীকে হল থেকে বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

বৃহস্পতিবার (২৬ জুন) রাতে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার কৃষিবিদ ড. হেলাল উদ্দিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সাময়িক বহিষ্কৃতদের মধ্যে বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদের শিক্ষার্থী মারিয়া সুলতানা মীমকে এক বছর, জোবায়দা জান্নাত সোহা ও আশিকা রুশদাকে ছয় মাসের জন্য হল থেকে বহিষ্কার করা হয়।

তাপসী রাবেয়া হলের প্রভোস্ট অধ্যাপক ড. ইসরাত জাহান শেলী জানান, প্রথম বর্ষের শিক্ষার্থী  তাসনুভাকে র‍্যাগিংয়ের উদ্দেশে গত ৩১ মে রাতে ওই তিন শিক্ষার্থী হলের ছাদে ডাকে। পরে সে ছাদে যেতে রাজি না হলে তাকে ভোর ৪টা পর্যন্ত মানসিক নির্যাতন করে। ওই শিক্ষার্থীর অভিযোগের ভিত্তিতে তদন্ত শেষে বিশ্ববিদ্যালয়ের অর্ডন্যান্স ফর স্টু‌ডেন্ট ডিসিপ্লিনের ৭নং ধারা অনুসা‌রে অভিযুক্ত ওই তিন শিক্ষার্থীকে সাময়িকভাবে হল থেকে বহিষ্কার করে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

/এফআর/
সম্পর্কিত
হাটে কোরবানির পশু থেকে মানুষে ছড়ায় প্রাণঘাতী রোগ, কীভাবে বাঁচবেন
বন্যার পূর্বাভাস দেবে বাকৃবি গবেষকদের উদ্ভাবিত কৃত্রিম বুদ্ধিমত্তা
মায়ের কাছে ভালো খাবার চেয়ে চিঠি লেখা সেই মাদ্রাসাছাত্রের পাশে ছাত্রদল নেতা
সর্বশেষ খবর
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম