কিশোরীকে ধর্ষণ, তিন যুবকের ফাঁসির রায়

নেত্রকোনা প্রতিনিধি
২৮ জুলাই ২০২৫, ১৯:২৩আপডেট : ২৮ জুলাই ২০২৫, ১৯:২৩

নেত্রকোনায় চৌদ্দ বছর বয়সী এক কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ মামলার রায়ে তিন যুবকের ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। সোমবার (২৮ জুলাই) দুপুরে আসামিদের উপস্থিতিতে নেত্রকোনা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক এ কে এম এমদাদুল হক এ রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্তরা হলো- অপু চন্দ্র সরকার (৩১), মামুন আকন্দ (৩৪) ও সুলতান মিয়া (৩১)। তারা জেলার সদর উপজেলার ঠাকুনাকোনা এলাকার বাসিন্দা।

আদালত সূত্রে জানা গেছে, ২০১৭ সালের ৩ সেপ্টেম্বর বিকালে জেলার সদর উপজেলার এক কিশোরী প্রতিবেশীদের বাড়িতে গেলে অপু চন্দ্র সরকার, মামুন আকন্দ ও সুলতান মিয়া পান্নাকে অস্ত্রের মুখে ভয় দেখিয়ে পাশের পুকুরের একটি ঘরে নিয়ে যায়। পরে সেখানে তারা তাকে ধর্ষণ করে। বিষয়টি টের পেয়ে ভুক্তভোগীর বাবা ছুটে গেলে আসামিরা ভয়ভীতি প্রদর্শন করে।

একপর্যায়ে কিশোরীটিকে বাড়িতে নিয়ে যাওয়ার পর ধর্ষণের বিষয়টি জানাজানি হয়। পরদিন ৪ সেপ্টেম্বর ভোর ৬টার দিকে বাড়ির একটি ঘরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে ওই কিশোরী। এ ঘটনায় ১০ সেপ্টেম্বর মেয়েটির মা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে তিন জনের বিরুদ্ধে নেত্রকোনা মডেল থানায় একটি মামলা করেন। তদন্ত শেষে ২০১৮ সালের ৫ মে আদালতে অভিযোগপত্র (চার্জশিট) দাখিল করে পুলিশ। সাক্ষ্য প্রমাণ শেষে সোমবার দুপুরে মামলাটির রায় ঘোষণা করা হয়।

রাষ্ট্রপক্ষে মামলাটির আইনজীবী ছিলেন নেত্রকোনা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর (পিপি) নূরুল কবীর রুবেল ও আসামিদের পক্ষে আইনজীবী ছিলেন পীযূষ কান্তি সরকার ও এডভোকেট হামিদুল ইসলাম।

/এফআর/
সম্পর্কিত
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
কিশোর গ্যাং ধরে তাবলীগে পাঠাবো: পুলিশ সুপার
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম