চানাচুর গলায় আটকে শিশুর মৃত্যু

জামালপুর প্রতিনিধি
১৪ আগস্ট ২০২৫, ১৭:৩০ আপডেট : ১৪ আগস্ট ২০২৫, ১৭:৩০

জামালপুরের সরিষাবাড়ীতে চানাচুর গলায় আটকে সুয়াইফা নামে ১১ মাস বয়সী এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার (১৩ আগস্ট) রাত ৮টার দিকে সরিষাবাড়ী পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের মাইজবাড়ী ভাড়া বাসায় এ ঘটনা ঘটে। সুয়াইফা কোনাবাড়ী গ্রামের সাইদুল রহমানের মেয়ে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

পরিবার সূত্রে জানা যায়, রাত ৮টার দিকে বাড়িতে সুয়াইফার ৫ বছর বয়সী খালাতো বোন বেড়াতে আসে। এ সময় তার খালাতো বোনকে চানাচুর খেতে দেয় সুয়াইফার মা ছানুয়ারা। পরে সবার অগোচরে খালাতো বোন সুয়াইফার মুখে চানাচুর দেয়। এ সময় সুয়াইফার গলায় আটকে গেলে সে চিৎকার করতে থাকে। তার চিৎকার শুনে পরিবারের সদস্যরা আসলে তার মুখে ও গলায় চানাচুর দেখতে পায়। কিছুক্ষণ পর তার শ্বাস-প্রশ্বাস বন্ধ হয়ে পড়লে তাকে সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার সময় পথিমধ্যে তার মৃত্যু হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক সাইদুর রহমান শাওন।

এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক সাইদুর রহমান শাওন বলেন, ‘শিশুটিকে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে। প্রাথমিক ধারণা অনুযায়ী, গলায় চানাচুর আটকে শ্বাসরোধ হয়েই শিশুটির মৃত্যু হয়।

/কেএইচটি/
সম্পর্কিত
৬ ঘণ্টা ধরে উঠানে বাবার লাশ, দাফনে বাধা: মেয়ে বললেন ‘ভাই সব সম্পত্তি একাই নিয়েছেন’
ছোট ছেলে নিখোঁজ, বড় ছেলে দেশের বাইরে-নাসিমা খানের দাফন কোন দিন
অভিনেত্রী নাসিমা খানের মৃত্যু, বাংলা চলচ্চিত্রে এক অধ্যায়ের অবসান
সর্বশেষ খবর
একদিনে ডেঙ্গুতে চারজনের মৃত্যু, আক্রান্তের সংখ্যা লাখ ছাড়ালো
একদিনে ডেঙ্গুতে চারজনের মৃত্যু, আক্রান্তের সংখ্যা লাখ ছাড়ালো
কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্বোধন কবে, জানালেন মন্ত্রী
কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্বোধন কবে, জানালেন মন্ত্রী
তিন বন্দরের আর্থিক ব্যবস্থাপনা ও নিরীক্ষা আপত্তি নিষ্পত্তির তাগিদ
তিন বন্দরের আর্থিক ব্যবস্থাপনা ও নিরীক্ষা আপত্তি নিষ্পত্তির তাগিদ
দেড় বছরের মধ্যে সর্বোচ্চ ডলারের দর
দেড় বছরের মধ্যে সর্বোচ্চ ডলারের দর
সর্বাধিক পঠিত
বিএনপির এমপির ছেলে-ভগ্নিপতি-ভাগনের বউ পেলেন সারের ডিলারশিপ, ডিসি বললেন ‘কমিটির তালিকা’ 
বিএনপির এমপির ছেলে-ভগ্নিপতি-ভাগনের বউ পেলেন সারের ডিলারশিপ, ডিসি বললেন ‘কমিটির তালিকা’ 
জয়ের বিরুদ্ধে সাক্ষ্য, উঠে এলো আ.লীগ সরকারের সিদ্ধান্তের দুই অভিনেতার নাম
জয়ের বিরুদ্ধে সাক্ষ্য, উঠে এলো আ.লীগ সরকারের সিদ্ধান্তের দুই অভিনেতার নাম
রাশেদ খাঁনের দুঃখ প্রকাশ 
রাশেদ খাঁনের দুঃখ প্রকাশ 
ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, ৪০ কেজি মাছ মাদ্রাসায় বিতরণ
ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, ৪০ কেজি মাছ মাদ্রাসায় বিতরণ
জার্মান পর্যটকের সেই ল্যাপটপ উদ্ধার
জার্মান পর্যটকের সেই ল্যাপটপ উদ্ধার