মহালয়ার আগের রাতে সরিষাবাড়ীতে প্রতিমা ভাঙচুর, আটক ১

জামালপুর প্রতিনিধি
২১ সেপ্টেম্বর ২০২৫, ১২:৫১ আপডেট : ২১ সেপ্টেম্বর ২০২৫, ১২:৫১

জামালপুরের সরিষাবাড়ীতে তাড়িয়াপাড়ার একটি মন্দিরে প্রতিমা ভাঙচুরের ঘটনা ঘটেছে। শনিবার (২০ সেপ্টেম্বর) গভীর রাতে উপজেলার পৌরসভার তাড়িয়াপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

এ ঘটনায় জড়িতের অভিযোগে হাবিবুর রহমান (৩৫) নামে একজনকে আটক করেছে থানা পুলিশ। হাবিবুর রহমান পৌরসভার শিমলাপল্লী গ্রামের সোহরাব মিস্ত্রির ছেলে।

পুলিশ ও মন্দির কমিটি জানায়, তাড়িয়াপাড়া মন্দিরে প্রতি বছরের মতো এবারও পূজা অনুষ্ঠিত হবে। এজন্য তৈরি করা হয়েছিল বিভিন্ন প্রতিমা। পূজার সব আয়োজন শেষ করে প্রতিমা নির্মাণশিল্পীদের বিদায় দেয় কর্তৃপক্ষ। শনিবার গভীর রাতে হঠাৎ মন্দিরে একজন ঢুকে সাতটি প্রতিমার মাথাসহ বিভিন্ন অংশ ভেঙে চলে যায়। রবিবার সকালে মন্দিরে এসে সব প্রতিমা ভাঙা দেখতে পায় মন্দির কমিটির লোকজন। খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শক করে সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে অভিযুক্ত হাবিবুর রহমান নামে একজনকে আটক করে।

এ ব্যাপারে তাড়িয়াপাড়া মন্দির কমিটির সভাপতি গয়েশ চন্দ্র বর্মন বলেন, ‘রবিবার শুভ মহালয়ার দিনে মন্দিরে এসে সব প্রতিমা ভাঙা দেখতে পেয়ে পুলিশকে খবর দিই। পুলিশ সিসিটিভি ফুটেজ দেখে একজনকে আটক করে।’

সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদুল হাসান বলেন, ‘প্রতিমা ভাঙচুরের খবর পেয়ে ঘটনাস্থলে যাই। এ ঘটনায় জড়িত অভিযোগে হাবিবুর রহমান নামে একজনকে আটক করা হয়েছে।’

/কেএইচটি/
সম্পর্কিত
বেনাপোল বন্দরে টানা ৮ দিন বন্ধ থাকবে আমদানি-রফতানি
যাত্রাবাড়ীতে নারীর ৪ টুকরো মরদেহ উদ্ধার
অন্তঃসত্ত্বা স্ত্রীকে হত্যার পর ৯৯৯-এ ফোন, আটক স্বামী
সর্বশেষ খবর
একদিনে ডেঙ্গুতে চারজনের মৃত্যু, আক্রান্তের সংখ্যা লাখ ছাড়ালো
একদিনে ডেঙ্গুতে চারজনের মৃত্যু, আক্রান্তের সংখ্যা লাখ ছাড়ালো
কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্বোধন কবে, জানালেন মন্ত্রী
কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্বোধন কবে, জানালেন মন্ত্রী
তিন বন্দরের আর্থিক ব্যবস্থাপনা ও নিরীক্ষা আপত্তি নিষ্পত্তির তাগিদ
তিন বন্দরের আর্থিক ব্যবস্থাপনা ও নিরীক্ষা আপত্তি নিষ্পত্তির তাগিদ
দেড় বছরের মধ্যে সর্বোচ্চ ডলারের দর
দেড় বছরের মধ্যে সর্বোচ্চ ডলারের দর
সর্বাধিক পঠিত
বিএনপির এমপির ছেলে-ভগ্নিপতি-ভাগনের বউ পেলেন সারের ডিলারশিপ, ডিসি বললেন ‘কমিটির তালিকা’ 
বিএনপির এমপির ছেলে-ভগ্নিপতি-ভাগনের বউ পেলেন সারের ডিলারশিপ, ডিসি বললেন ‘কমিটির তালিকা’ 
জয়ের বিরুদ্ধে সাক্ষ্য, উঠে এলো আ.লীগ সরকারের সিদ্ধান্তের দুই অভিনেতার নাম
জয়ের বিরুদ্ধে সাক্ষ্য, উঠে এলো আ.লীগ সরকারের সিদ্ধান্তের দুই অভিনেতার নাম
রাশেদ খাঁনের দুঃখ প্রকাশ 
রাশেদ খাঁনের দুঃখ প্রকাশ 
ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, ৪০ কেজি মাছ মাদ্রাসায় বিতরণ
ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, ৪০ কেজি মাছ মাদ্রাসায় বিতরণ
জার্মান পর্যটকের সেই ল্যাপটপ উদ্ধার
জার্মান পর্যটকের সেই ল্যাপটপ উদ্ধার