নেত্রকোনায় কলেজছাত্রীকে ধর্ষণের অভিযোগে কবিরাজের বিরুদ্ধে মামলা

নেত্রকোনা প্রতিনিধি
১৩ অক্টোবর ২০২৫, ২২:২২ আপডেট : ১৩ অক্টোবর ২০২৫, ২২:২২

নেত্রকোনার দুর্গাপুরে কলেজছাত্রীকে ধর্ষণের অভিযোগে মোহাম্মদ আলী (৬০) নামে এক কবিরাজের বিরুদ্ধে মামলা করা হয়েছে। পুলিশ বলছে, অভিযুক্ত কবিরাজ ঘটনার পর থেকেই পলাতক আছে।

সোমবার বিকালে দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহমুদুল হাসান এ তথ্য জানিয়েছেন। এর আগে রবিবার বিকালে ভুক্তভোগী ওই ছাত্রী (১৮) বাদী হয়ে থানায় মামলা করেন। তিনি স্থানীয় একটি কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী। অভিযুক্ত মোহাম্মদ আলী দুর্গাপুর উপজেলার বাঐপাড়া গ্রামের বাসিন্দা ও পেশায় কবিরাজ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ক্ষুদ্র নৃগোষ্ঠীর এক বৃদ্ধকে দীর্ঘদিন ধরে কবিরাজি চিকিৎসা দিচ্ছিল মোহাম্মদ আলী। কয়েক মাস আগে ওই বৃদ্ধের মেয়েকে কুপ্রস্তাব দেয় সে। গত ৭ অক্টোবর রাতে প্রকৃতির ডাকে বাইরে বের হলে মেয়েটিকে তুলে নিয়ে ধর্ষণ করে। ঘটনাটি কাউকে না জানাতে ভয়ভীতি দেখায়।

ওসি মো. মাহমুদুল হাসান বলেন, ‘এ ঘটনায় মামলা হয়েছে। অভিযুক্ত কবিরাজ মোহাম্মদ আলী ঘটনার পর থেকে পলাতক। তাকে গ্রেফতারে অভিযান চলছে।’

/এএম/
সম্পর্কিত
অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা গুলশান আরা-দেবাশীষের ৭ দিনের রিমান্ড চায় ডিবি
বেপরোয়া গতিতে চলছিল অটোরিকশা, ধাওয়া করে ধরার পর জানা গেলো হত্যাকাণ্ডের কথা
‘ক্রসফায়ার থেকে বাঁচতে দিতে হয় ৭০ লাখ টাকা’
সর্বশেষ খবর
অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা গুলশান আরা-দেবাশীষের ৭ দিনের রিমান্ড চায় ডিবি
অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা গুলশান আরা-দেবাশীষের ৭ দিনের রিমান্ড চায় ডিবি
একদিনে ডেঙ্গুতে চারজনের মৃত্যু, আক্রান্তের সংখ্যা লাখ ছাড়ালো
একদিনে ডেঙ্গুতে চারজনের মৃত্যু, আক্রান্তের সংখ্যা লাখ ছাড়ালো
কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্বোধন কবে, জানালেন মন্ত্রী
কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্বোধন কবে, জানালেন মন্ত্রী
তিন বন্দরের আর্থিক ব্যবস্থাপনা ও নিরীক্ষা আপত্তি নিষ্পত্তির তাগিদ
তিন বন্দরের আর্থিক ব্যবস্থাপনা ও নিরীক্ষা আপত্তি নিষ্পত্তির তাগিদ
সর্বাধিক পঠিত
বিএনপির এমপির ছেলে-ভগ্নিপতি-ভাগনের বউ পেলেন সারের ডিলারশিপ, ডিসি বললেন ‘কমিটির তালিকা’ 
বিএনপির এমপির ছেলে-ভগ্নিপতি-ভাগনের বউ পেলেন সারের ডিলারশিপ, ডিসি বললেন ‘কমিটির তালিকা’ 
জয়ের বিরুদ্ধে সাক্ষ্য, উঠে এলো আ.লীগ সরকারের সিদ্ধান্তের দুই অভিনেতার নাম
জয়ের বিরুদ্ধে সাক্ষ্য, উঠে এলো আ.লীগ সরকারের সিদ্ধান্তের দুই অভিনেতার নাম
রাশেদ খাঁনের দুঃখ প্রকাশ 
রাশেদ খাঁনের দুঃখ প্রকাশ 
ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, ৪০ কেজি মাছ মাদ্রাসায় বিতরণ
ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, ৪০ কেজি মাছ মাদ্রাসায় বিতরণ
জার্মান পর্যটকের সেই ল্যাপটপ উদ্ধার
জার্মান পর্যটকের সেই ল্যাপটপ উদ্ধার