সব প্রতিবেদন ‘হুবহু’ প্রকাশ, ময়মনসিংহের ১১টি সংবাদপত্রের ডিক্লারেশন বাতিল

ময়মনসিংহ প্রতিনিধি
১৩ অক্টোবর ২০২৫, ২৩:৪৭আপডেট : ১৩ অক্টোবর ২০২৫, ২৩:৪৭

চলতি বছরের গত ৮ এপ্রিল দুটি পাতার সব প্রতিবেদন হুবহু প্রকাশ করার অভিযোগে ময়মনসিংহ থেকে প্রকাশিত ১১টি সংবাদপত্রের ঘোষণাপত্র (ডিক্লারেশন) বাতিল করেছে জেলা প্রশাসন। গত বৃহস্পতিবার ১১টি সংবাদপত্র বাতিলের আদেশ জারি করা হয়। তবে রবি ও সোমবার সংশ্লিষ্ট সংবাদপত্রের লোকজনের কাছে ডিক্লারেশন বাতিলের চিঠি পৌঁছানো হয় বলে জানিয়েছে প্রশাসন।

ডিক্লারেশন বাতিল হওয়া পত্রিকাগুলো হলো- মো. শামসুল আলম খান সম্পাদিত দৈনিক আজকের ময়মনসিংহ; এফ এম এ ছালাম সম্পাদিত দৈনিক দেশের খবর; এন বি এম ইব্রাহীম খলিল রহিম সম্পাদিত দৈনিক বিশ্বের মুখপত্র; মরহুম আবদুর রাজ্জাক তালুকদার সম্পাদিত দৈনিক ঈষিকা; নাসির উদ্দিন আহমেদ সম্পাদিত দৈনিক অদম্য বাংলা; আ ন ম ফারুক সম্পাদিত দৈনিক আলোকিত ময়মনসিংহ ও দৈনিক দিগন্ত বাংলা; মরহুম রেবেকা ইয়াসমিন প্রকাশিত দৈনিক জাহান; ওমর ফারুক সম্পাদিত দৈনিক কিষানের দেশ; ফরিদা ইয়াসমীন রত্না সম্পাদিত হৃদয়ে বাংলাদেশ ও বিকাশ রায় সম্পাদিত সাপ্তাহিক পরিধি।

সোমবার (১৩ অক্টোবর) রাতে বাংলা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করেছেন ময়মনসিংহের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) উম্মে হাবীবা মীরা। তিনি বলেন, ‘ছাপাখানা ও প্রকাশনা (ঘোষণা ও নিবন্ধীকরণ) আইনের কিছু ধারা লঙ্ঘন করে পত্রিকাগুলো প্রকাশিত হচ্ছিল। আইনের লঙ্ঘন করায় তাদের ডিক্লারেশন বাতিল করা হয়েছে।’

জেলা প্রশাসন সূত্রে জানা যায়, গত ৮ এপ্রিল ময়মনসিংহ থেকে প্রকাশিত ১৩টি পত্রিকার দুটি পাতায় সব প্রতিবেদন হুবহু প্রকাশ করায় পত্রিকাগুলোর সম্পাদক ও প্রকাশকদের কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছিল জেলা প্রশাসন। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) উম্মে হাবীবা মীরা স্বাক্ষরিত নোটিশে পত্র পাওয়ার পাঁচ কার্যদিবসের মধ্যে শোকজের জবাব দিতে বলা হয়েছিল। শোকজ করা ১৩টি পত্রিকার মধ্যে মো. আফসর উদ্দিন সম্পাদিত দৈনিক সবুজ ও এম এ মতিন সম্পাদিত দৈনিক নিউ টাইমস জবাব দেওয়ায় তাদের ছাড়া বাকি ১১টি পত্রিকার ডিক্লারেশন বাতিল করা হলো। গত বৃহস্পতিবার ১১ পত্রিকার ডিক্লারেশন বাতিল করে প্রত্যেক সম্পাদক/প্রকাশককে চিঠি দেয় জেলা প্রশাসন।

জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, ডিক্লারেশনে উল্লেখ করা ছাপাখানার বাইরে অনুমোদনবিহীন ছাপাখানা থেকে ১১টি সংবাদপত্র প্রকাশিত হচ্ছিল। 

অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট উম্মে হাবীবা মীরা বলেন, ছাপাখানার স্থান পরিবর্তন করতে হলে অনুমতি নিতে হয়। এর মধ্যে দুটি সংবাদপত্র আগেই অনুমতি নিয়ে নেয়। বাকি ১১টির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে।

অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটের কার্যালয় থেকে জানা গেছে, গত বৃহস্পতিবার ডিক্লারেশন বাতিলের চিঠি জারি হলেও সংবাদপত্রগুলোর সম্পাদক ও প্রকাশকদের ফোন করে চিঠি নিতে জানানো হয়। সোমবার পর্যন্ত ছয়টি সংবাদপত্র ডিক্লারেশন বাতিলের চিঠি নিয়ে গেছে।

দৈনিক আলোকিত ময়মনসিংহ-এর ভারপ্রাপ্ত সম্পাদক আব্দুল হালিম বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমার পত্রিকার ডিক্লারেশন বাতিলের চিঠি এখনও হাতে পাইনি। খোঁজ নিচ্ছি। চিঠি পাওয়ার পর সিদ্ধান্ত নেবো।’

/এএম/
সম্পর্কিত
দেশে টিভি চ্যানেল, পত্রিকা ও অনলাইন পোর্টাল কতটি, সংসদে জানালেন তথ্যমন্ত্রী 
‘শিল্পপ্রতিষ্ঠান হিসেবে দাবি করা গণমাধ্যমকে রাষ্ট্রের নীতিমালা মানতে হবে’ 
অনলাইন সংবাদ পোর্টালের জন্য নতুন নীতিমালা করছে সরকার
সর্বশেষ খবর
বিএনপি শুধু গণভোটকে অস্বীকার নয়, তাদের ৩১ দফা অঙ্গীকারও মানছে না: আখতার হোসেন
বিএনপি শুধু গণভোটকে অস্বীকার নয়, তাদের ৩১ দফা অঙ্গীকারও মানছে না: আখতার হোসেন
যমজ দুই বোনের সাফল্য দেখে গর্বিত বাবা-মা, খুশি শিক্ষকরা
যমজ দুই বোনের সাফল্য দেখে গর্বিত বাবা-মা, খুশি শিক্ষকরা
খাল খনন শেষে ৬৪ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও
খাল খনন শেষে ৬৪ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও
‘দুই দিন ধরে খাইনি, ভাত নিয়ে আসো’ বলার পর অসুস্থ যুবককে পিটিয়ে হত্যা
‘দুই দিন ধরে খাইনি, ভাত নিয়ে আসো’ বলার পর অসুস্থ যুবককে পিটিয়ে হত্যা
সর্বাধিক পঠিত
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
দলীয় এমপির ভিডিও ভাইরাল ইস্যুতে যা বললো জামায়াত
দলীয় এমপির ভিডিও ভাইরাল ইস্যুতে যা বললো জামায়াত
শিক্ষার্থীদের রেলপথ অবরোধের মুখে টিটিই বরখাস্ত, ৮ ঘণ্টা পর ট্রেন চলাচল শুরু
শিক্ষার্থীদের রেলপথ অবরোধের মুখে টিটিই বরখাস্ত, ৮ ঘণ্টা পর ট্রেন চলাচল শুরু