সমালোচনার মুখে টেলিভিশন মালিকরা বলছেন ‘ভুলবশত নোটিস’  

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
১৮ মে ২০২৬, ১৭:২৭আপডেট : ১৮ মে ২০২৬, ১৭:২৭

টেলিভিশন চ্যানেলে কর্মরত সংবাদকর্মী ও কর্মকর্তা-কর্মচারীদের চাকরি পরিবর্তনের ক্ষেত্রে কঠোর নিয়ম জারি করে গতকাল একটি নোটিস জারি করেছিল অ্যাসোসিয়েশন অব টেলিভিশন চ্যানেল ওনার্স (অ্যাটকো)। সেখানে বলা হয়, কোনও টেলিভিশন চ্যানেলে কর্মরত থাকা অবস্থায় কিংবা অব্যাহতি নেওয়ার পর যথাযথ কর্তৃপক্ষের অনাপত্তিপত্র (এনওসি) বা ছাড়পত্র ছাড়া অন্য কোনও প্রতিষ্ঠানে চাকরি গ্রহণ করা সম্পূর্ণ নিষিদ্ধ। এ নিয়ে সাংবাদিকরা তীব্র প্রতিক্রিয়া জানালে নোটিসটি প্রত্যাহার করে নেওয়ার ঘোষণা দিয়েছে অ্যাটকো।  

সোমবার (১৮ মে) অ্যাটকোর সভাপতি অঞ্জন চৌধুরী ও সাধারণ সম্পাদক আব্দুস সালামের সই করা বিজ্ঞপ্তিতে একথা বলা হয়। 

নোটিসে বলা হয়, গতকাল অ্যাটকোর পক্ষ থেকে ভুলবশত যে অনাপত্তিপত্র বিষয়ক জরুরি বিজ্ঞপ্তি পাঠানো হয়েছে তা প্রত্যাহার করা হলো। এই বিষয়ে আর কোনও জটিলতা বা প্রতিবন্ধকতা সৃষ্টি যেন না হয় সেই বিষয়ে লক্ষ্য রাখার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। 

গতকাল পাঠানো বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রতিষ্ঠানের নিয়ম অনুযায়ী, অন্য কোনও টেলিভিশন চ্যানেলে যোগদানের আগে কর্মরত বা সর্বশেষ কর্মস্থল থেকে অনাপত্তিপত্র নেওয়া বাধ্যতামূলক।   

টেলিভিশন মালিকদের এই সংগঠনটি তাদের সদস্য প্রতিষ্ঠানগুলোকে দুটি বিষয় কঠোরভাবে অনুসরণের অনুরোধ জানিয়েছে। একটি হচ্ছে— নতুন কর্মস্থলে যোগদানের আগে অবশ্যই বর্তমান কোম্পানি বা চ্যানেল থেকে অনাপত্তিপত্র অথবা ছাড়পত্র গ্রহণ করতে হবে। 

অপরটি হচ্ছে— অনাপত্তিপত্র ছাড়া অন্য কোনও প্রতিষ্ঠানে চাকরি গ্রহণ করলে বা যোগ দিলে উক্ত কর্মচারী প্রতিষ্ঠানের নিয়ম ভঙ্গ করেছেন বলে গণ্য হবে। একই সঙ্গে তার বিরুদ্ধে প্রতিষ্ঠানের নিয়ম অনুযায়ী আইনগত ব্যবস্থা গ্রহণ করা যাবে।  

টেলিভিশন চ্যানেল মালিকদের সংগঠনের পক্ষ থেকে এমন নির্দেশনা প্রকাশিত হওয়ার পর তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন সাংবাদিকরা। 

/এসও/এসটি/ 
সম্পর্কিত
প্রতিবেদন প্রচারের পর চ্যানেল ওয়ানে ‘সাইবার হামলার’ অভিযোগ
‘মব সংস্কৃতি’ থামবে কবে?
‘বিদায় পৃথিবী’ লিখে সাংবাদিকের গলায় ফাঁস, কারণ কী 
সর্বশেষ খবর
খাল খনন শেষে ৬৪ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও
খাল খনন শেষে ৬৪ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও
‘দুই দিন ধরে খাইনি, ভাত নিয়ে আসো’ বলার পর অসুস্থ যুবককে পিটিয়ে হত্যা
‘দুই দিন ধরে খাইনি, ভাত নিয়ে আসো’ বলার পর অসুস্থ যুবককে পিটিয়ে হত্যা
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার
বিনামূল্যে হবে ২৮০০ শিশুর হৃদরোগ পরীক্ষা, থাকছেন চীনা বিশেষজ্ঞরা
বিনামূল্যে হবে ২৮০০ শিশুর হৃদরোগ পরীক্ষা, থাকছেন চীনা বিশেষজ্ঞরা
সর্বাধিক পঠিত
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
দলীয় এমপির ভিডিও ভাইরাল ইস্যুতে যা বললো জামায়াত
দলীয় এমপির ভিডিও ভাইরাল ইস্যুতে যা বললো জামায়াত
শিক্ষার্থীদের রেলপথ অবরোধের মুখে টিটিই বরখাস্ত, ৮ ঘণ্টা পর ট্রেন চলাচল শুরু
শিক্ষার্থীদের রেলপথ অবরোধের মুখে টিটিই বরখাস্ত, ৮ ঘণ্টা পর ট্রেন চলাচল শুরু