রাজশাহীতে সাততলা ভবন থেকে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

রাজশাহী প্রতিনিধি
১৬ অক্টোবর ২০২৫, ১৯:২১আপডেট : ১৬ অক্টোবর ২০২৫, ১৯:২১

রাজশাহীতে একটি নির্মাণাধীন ভবনের সাততলায় কাজ করার সময় মাচা ভেঙে পড়ে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) দুপুরে নগরীর লক্ষ্মীপুর কাঁচাবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

মারা যাওয়া ব্যক্তিরা হলেন- পবা উপজেলার বেইড়া গ্রামের আনারুল ইসলাম (৪৫) ও বাতাসোন্না গ্রামের সুমন হোসেন (৪৫)। দুজনেই নির্মাণশ্রমিক ছিলেন।

রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতাল পুলিশ বক্স সূত্রে জানা গেছে, দুর্ঘটনার পর তাদের হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়। তখন কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

রাজপাড়া থানার উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ আলী বলেন, ‘নির্মাণাধীন ভবন থেকে পড়ে নিহত দুই শ্রমিকের লাশ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। তাদের স্বজনরা মৃত্যু-সংক্রান্ত কাগজপত্র থানায় দিয়েছেন। এ বিষয়ে এখনও মামলা হয়নি। আইনি প্রক্রিয়া শেষে লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।’

/এএম/
সম্পর্কিত
ইকরার মৃত্যু: জামিন পেলেন অভিনেতা জাহের আলভীর মা
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
সর্বশেষ খবর
ইকরার মৃত্যু: জামিন পেলেন অভিনেতা জাহের আলভীর মা
ইকরার মৃত্যু: জামিন পেলেন অভিনেতা জাহের আলভীর মা
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী