পিস্তলের লাইসেন্স নবায়ন করতে এসে গণজাগরণ মঞ্চের নেতা কারাগারে

ময়মনসিংহ প্রতিনিধি
৩০ অক্টোবর ২০২৫, ২১:১৮আপডেট : ৩০ অক্টোবর ২০২৫, ২১:১৮

ময়মনসিংহের ভালুকায় পিস্তলের লাইসেন্স নবায়ন করতে গিয়ে আবুল কালাম আজাদ নামে গণজাগরণ মঞ্চের এক নেতা গ্রেফতার হয়েছেন। বৃহস্পতিবার বেলা ২টার দিকে থানা ভবন থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। গ্রেফতার আবুল কালাম আজাদ (৭৫) উপজেলার বাশিল গ্রামের বাসিন্দা। 

পুলিশ জানায়, ২০১৩ সালে গঠিত গণজাগরণ মঞ্চের প্রথম সারির নেতা ছিলেন আবুল কালাম আজাদ। দুপুরে নিজের ব্যক্তিগত পিস্তলের লাইসেন্স নবায়নের জন্য থানায় আসেন। খবর পেয়ে থানায় যান জামায়াত-শিবিরের নেতাকর্মীরা। তারা আবুল কালামকে গ্রেফতারের দাবি জানালে গ্রেফতার করে পুলিশ।

ভালুকা উপজেলা জামায়াতের আমির সাইফুল্লাহ পাঠান বলেন, ‘আমাদের নেতারা নির্দোষ ছিলেন। তাদের বিরুদ্ধে গণজাগরণ মঞ্চ গঠন করে মিথ্যা আন্দোলন করে সাজানো ট্রাইব্যুনাল গঠন করে শহীদ করা হয়েছে। তাই ওই দোসরকে গ্রেফতার করেছে পুলিশ।’

ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির বলেন, ‘গণজাগরণ মঞ্চের পাশাপাশি আবুল কালাম আওয়ামী লীগেরও কর্মী। তাকে একটি মামলায় গ্রেফতার দেখিয়ে বিকালে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।’ তবে কোন মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে, সেটি জানাননি ওসি।

/এএম/
সম্পর্কিত
ইকরার মৃত্যু: জামিন পেলেন অভিনেতা জাহের আলভীর মা
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
সর্বশেষ খবর
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী