টাঙ্গাইলে পরিবহন শ্রমিকের স্ত্রীকে গণধর্ষণের অভিযোগ

টাঙ্গাইল প্রতিনিধি
০২ এপ্রিল ২০১৬, ০৬:৫০আপডেট : ০২ এপ্রিল ২০১৬, ০৬:৫০

টাঙ্গাইল টাঙ্গাইলে পাবলিক বাসে এক পরিবহন শ্রমিকের স্ত্রীকে গণধর্ষণের অভিযোগ উঠেছে। ভুক্তভোগী ওই নারীও অন্য এক পরিবহন শ্রমিকের স্ত্রী।
গত শুক্রবার (১ এপ্রিল) ভোরে টাঙ্গাইলের ধনবাড়ি উপজেলায় চলন্ত বাসে এ ধর্ষণের ঘটনা ঘটে।
জানা যায়, ভুক্তভোগী ওই মহিলার স্বামী বখতিয়ার গাজীপুরে লেগুনা গাড়ি চালান। গত বৃহস্পতিবার পাওনা টাকা আনতে তিনি টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলার দত্তবাড়ি গ্রামে তার খালার বাড়িতে যান। গত শুক্রবার ভোরে গাজীপুর ফেরার উদ্দেশ্যে বিনিময় পরিবহনের একটি গাড়িতে উঠেন। ঘৃণ্য স্বার্থ চরিতার্থ করার জন্য ওই বাসের শ্রমিকরা বাসে আর কোনও যাত্রী না নিয়েই ঢাকার উদ্দেশ্যে যাত্রা করে। পরে মধুপুর এসে তারা বাস ঘুরিয়ে ময়মনসিংহের দিকে যেতে থাকে। এ সময় ওই নারীকে  ধর্ষণ করে শোলাকুড়ি রাস্তায় ফেলে দেয় বাসের শ্রমিকরা। ভুক্তভোগী ওই নারী মধুপুর বাসস্ট্যান্ডে এসে ফোনে বিষয়টি স্বামীকে জানান। পরে ধর্ষিতাকে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
এদিকে বিষয়টি টাঙ্গাইল পরিবহন ফেডারেশনকে জানানো হলে ধর্ষকদের চিহ্নিত সনাক্ত করা হয়। বিষয়টি আপোষরফা করতে বিভিন্নভাবে চেষ্টা চালায় পরিবহন নেতারা। দিনভর অপেক্ষার পর কোনও উপায় না পেয়ে পুলিশের দারস্থ হন ভুক্তভোগী পরিবার।
টাঙ্গাইল পরিবহন শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক লুৎফর রহমান লালজু বলেন, এ ধরণের নক্ক্যারজনক ঘটনা পরিবহন সংস্থার জন্য লজ্জাজনক। তবে ঘটনা তদন্ত করে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হবে বলে জানান তিনি।
টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালের মেডিকেল বোর্ডের সদস্য ডা. রেহানা বলেন, ভিকটিমের স্বীকারোক্তি অনুযায়ী তাকে গণধর্ষণ করা হয়েছে। ধর্ষণের আলামত সংগ্রহ করা হয়েছে। যেহেতু মহিলাটি বিবাহিতা, তাই প্যাথলজি পরীক্ষার পর নিশ্চিত হওয়া যাবে এটা গণধর্ষণ কি না।
টাঙ্গাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাজমুল হক ভূঁইয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে বাংলা ট্রিবিউনকে বলেন, ভিক্টিমকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
/এমএএইচ/এসএনএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
কালোটাকা ও সম্পদ-কর থেকে সরে আসছে সরকার
প্রবাসীদের জন্য সুখবরকালোটাকা ও সম্পদ-কর থেকে সরে আসছে সরকার
প্রবাসীসহ সব বাংলাদেশি বিনিয়োগকারীদের প্রণোদনা দেবে সরকার
প্রবাসীসহ সব বাংলাদেশি বিনিয়োগকারীদের প্রণোদনা দেবে সরকার
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী