ভালুকায় পিটিয়ে হত্যা ও লাশে আগুন দেওয়ার ঘটনায় ১০ জন গ্রেফতার

ময়মনসিংহ প্রতিনিধি 
২০ ডিসেম্বর ২০২৫, ১৬:২৫আপডেট : ২০ ডিসেম্বর ২০২৫, ১৬:২৯

ময়মনসিংহের ভালুকায় ধর্ম নিয়ে কটূক্তির অভিযোগে দিপু চন্দ্র দাস নামের এক গার্মেন্ট কর্মী যুবককে গাছে ঝুলিয়ে পিটিয়ে হত্যার পর আগুন ধরিয়ে দেওয়ার ঘটনায় ১০ জনকে গ্রেফতার করা হয়েছে। শনিবার (২০ ডিসেম্বর) দুপুরে ময়মনসিংহ র‍্যাব ১৪ কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে এই তথ্য জানানো হয়।

ব্রিফিংয়ে বলা হয়, বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে র‍্যাব-১৪ সাত জনকে ও পুলিশ তিন জনকে গ্রেফতার করে।

গ্রেফতাররা হলেন- লিমন সরকার (১৯), তারেক হোসেন (১৯), মানিক মিয়া (২০), এরশাদ আলী (৩৯), নিঝুম উদ্দিন (২০), আলমগীর হোসেন (৩৮), মিরাজ হোসেন (৪৬), আজমল সগীর (২৬), শাহিন মিয়া (১৯) ও নাজমুল (২১)।

র‍্যাবের অতিরিক্ত পুলিশ সুপার ও কোম্পানি কমান্ডার শামসুজ্জামান জানান, গ্রেফতার ব্যক্তিদের আইনি প্রক্রিয়ার মাধ্যমে পুলিশের কাছে হস্তান্তর করা হবে।

জানা গেছে, বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাতে ভালুকার জামিরদিয়া এলাকার পাইওনিয়ার নিটওয়্যার বিডি লিমিটেড কারখানায় ধর্ম অবমাননার অভিযোগে কিছু মানুষ দিপুকে গণপিটুনি দিয়ে গাছে ঝুলিয়ে আগুন ধরিয়ে হত্যা করে। পরে পুলিশ তাকে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠায়।   
নিহতের বাবা রবি চন্দ্র দাস বলেন, আমার ছেলে কোনোভাবেই দায়ী না। পরিকল্পিতভাবে তার বিরুদ্ধে অপবাদ দিয়ে হত্যা করা হয়েছে। আমরা সুষ্ঠু বিচার চাই।

ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) আব্দুল্লাহ আল মামুন জানান, আইন নিজের হাতে তুলে নেওয়ার অধিকার কারও নেই। জনতা ইচ্ছে করলেই যুবককে পুলিশের হাতে তুলে দিতে পারতো। এই ঘটনায় মামলা হয়েছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

/এফআর/
সম্পর্কিত
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বশেষ খবর
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
সান মারিনোর বিপক্ষে জয় ছিনিয়ে আনতে চায় বাংলাদেশ 
সান মারিনোর বিপক্ষে জয় ছিনিয়ে আনতে চায় বাংলাদেশ 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী