শীত এলেই জমে গুড়ের কারবার, নাটোরে ১১৫ কোটি টাকার উৎপাদন লক্ষ্যমাত্রা

নাটোর প্রতিনিধি
১৪ নভেম্বর ২০২৬, ১১:০৮ আপডেট : ১৪ নভেম্বর ২০২৬, ১১:০৮

গ্রামের প্রকৃতিতে শীতের আগমনী বার্তা দিচ্ছে রাতের কুয়াশা আর ভোরের শিশির। শীতকে ঘিরে গ্রামীণ জনপদে শুরু হয়েছে নানা আয়োজন। এসব আয়োজনের অন্যতম অনুষঙ্গ খেজুরের রস ও গুড়। মৌসুম শুরু হওয়ায় রস সংগ্রহ ও গুড় তৈরিতে ব্যস্ত হয়ে পড়েছেন গাছিরা। চলতি শীত মৌসুমে নাটোর জেলায় ১১৫ কোটি টাকার খেজুরের গুড় উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে কৃষি সম্প্রসারণ অধিদফতর।

রাজশাহী বিভাগীয় কৃষি সম্প্রসারণ অধিদফতরের তথ্য অনুযায়ী, রাজশাহী অঞ্চলের চার জেলায় রস সংগ্রহের উপযোগী খেজুর গাছ রয়েছে ১৭ লাখ ১ হাজার ৫০০টি। এর মধ্যে রাজশাহী জেলায় ১১ লাখ ১২ হাজার ১০৬টি, নওগাঁয় ১৬ হাজার, চাঁপাইনবাবগঞ্জে ১ হাজার ৫০টি এবং নাটোরে ৪ লাখ ১৯ হাজার ৩৫০টি গাছ রয়েছে।

খোঁজ নিয়ে জানা গেছে, শীতের শুরু থেকে শেষ পর্যন্ত প্রায় ৭৫ দিন খেজুরের রস সংগ্রহ করা হয়। এ সময় জেলাজুড়ে অন্তত ৫০ হাজার মানুষ গাছের পরিচর্যা, রস সংগ্রহ ও গুড় তৈরির কাজে যুক্ত থাকেন।

কৃষি বিভাগের পরিসংখ্যান অনুযায়ী, ২০১৯ সালে রাজশাহী অঞ্চলে রস সংগ্রহের উপযোগী খেজুর গাছ ছিল ১৭ লাখ ৪৩ হাজার ৩৬৬টি। পাঁচ বছর পর সেই সংখ্যা কমে দাঁড়িয়েছে ১৭ লাখ ১ হাজার ৫০৬টিতে। একই সঙ্গে কমেছে গুড়ের উৎপাদন। পাঁচ বছর আগে এ অঞ্চলে গুড় উৎপাদনের পরিমাণ ছিল ৩ লাখ ৬৭ হাজার ৯৯৩ মেট্রিক টন।

পরিসংখ্যান অনুযায়ী, রস সংগ্রহের উপযোগী প্রতিটি গাছ থেকে পাওয়া রস দিয়ে গড়ে ১৭ দশমিক ৪০ কেজি গুড় উৎপাদন হয়। গত মৌসুমে রাজশাহীতে প্রতি কেজি ১৬৩ টাকা দরে ৯ হাজার ৬৪ মেট্রিক টন গুড়ের আনুমানিক বাজারমূল্য ধরা হয়েছিল ১৪৮ কোটি ৬৪ লাখ ৩২ হাজার ৮৬০ টাকা। নওগাঁয় প্রতি কেজি ১৫০ টাকা দরে ২৮০ মেট্রিক টন গুড়ের মূল্য ছিল ৪ কোটি ২০ লাখ টাকা। নাটোরে প্রতি কেজি ১২০ টাকা দরে ৭ হাজার ৭৮৪ মেট্রিক টন গুড়ের বাজারমূল্য ধরা হয়েছিল ৯৩ কোটি ৪০ লাখ ৮০ হাজার টাকা। আর চাঁপাইনবাবগঞ্জে প্রতি কেজি ১৫০ টাকা দরে ১ দশমিক ৫ মেট্রিক টন গুড়ের আনুমানিক মূল্য ছিল ২ লাখ ৩৫ হাজার ৫০০ টাকা।

কৃষি বিভাগের দেওয়া হিসাব অনুযায়ী, চার জেলায় গুড়ের মোট বাজারমূল্য ছিল ২৪৬ কোটি ২৭ লাখ টাকা।

চলতি মৌসুমে নাটোর জেলায় রস সংগ্রহের উপযোগী খেজুর গাছের সংখ্যা প্রায় ৪ লাখ ১৯ হাজার। এ মৌসুমে জেলায় ৭ হাজার মেট্রিক টন গুড় উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। প্রতি কেজি ১৬৪ টাকা ৯০ পয়সা দরে এ পরিমাণ গুড়ের বাজারমূল্য প্রায় ১১৫ কোটি টাকা। তবে ২০২৪ সালেও জেলায় গুড় উৎপাদনের পরিমাণ ছিল ৭ হাজার ৭৮৪ মেট্রিক টন।

স্থানীয়রা জানান, খেজুরের গুড় বাংলার প্রাচীন ঐতিহ্যের একটি অংশ। শীতের ভোরে রস সংগ্রহের জন্য গাছিরা বেরিয়ে পড়েন গাছের কাছে। কুয়াশা ভেদ করে সূর্য ওঠার আগেই গ্রামের বাড়িতে বাড়িতে মাটির চুলায় রস জ্বাল দিয়ে শুরু হয় গুড় তৈরির কাজ। খেজুরের রস থেকে তৈরি হয় নানা ধরনের পাটালি ও ঝোলা গুড়।

কৃষিবিদ ও শিক্ষক জহুরুল ইসলাম বলেন, দেশজুড়ে খেজুরের রস ও গুড়ের আলাদা খ্যাতি রয়েছে। অথচ চাহিদা পূরণে নতুন খেজুর গাছ রোপণ এবং গুড়ের উৎপাদন বাড়াতে সরকারি উদ্যোগ তেমন চোখে পড়ে না। শীত এলেই কেবল খেজুর গাছের কথা সামনে আসে। সুস্বাদু এই গুড় নানা ধরনের মিষ্টান্ন তৈরিতে ব্যবহৃত হলেও এর বাণিজ্যিক উৎপাদন ও বিপণন সম্প্রসারণে কৃষি বিভাগের আরও উদ্যোগ প্রয়োজন।

গাছিরা জানান, একজন গাছি প্রতিদিন গড়ে ৫০ থেকে ৫৫টি খেজুর গাছের রস সংগ্রহ করেন। শীত মৌসুমের ৭০ থেকে ৭৫ দিনে একটি গাছ থেকে প্রায় ৩০ থেকে ৩৫ কেজি গুড় পাওয়া যায়।

গাছি আকবর আলী, সুখেন মণ্ডল ও করিম শাহ বলেন, খেজুরের গুড়ের মৌসুম শুরু হলে একশ্রেণির অসাধু ব্যবসায়ী চিনির সঙ্গে রস মিশিয়ে গুড় তৈরি করে বাজারে বিক্রি করেন। এ ছাড়া দীর্ঘদিনের পুরোনো পচা পাটালি ও ঝোলা গুড় মিশিয়েও নতুন গুড় তৈরি করা হয়। এতে খাঁটি গুড়ের চাহিদা কমে যায়। ভেজাল গুড়ের উৎপাদন ও বিক্রি বন্ধে প্রশাসনের নজরদারি বাড়ানোর দাবি জানান তাঁরা।

নাটোর কৃষি সম্প্রসারণ অধিদফতর জানিয়েছে, জেলার সাত উপজেলায় মোট খেজুর গাছ রয়েছে ৫ লাখ ২৯ হাজার ৭৩২টি। এর মধ্যে অপরিপক্ব ও কেটে ফেলা কিছু গাছ বাদ দিলে চলতি মৌসুমে রস সংগ্রহের উপযোগী গাছের সংখ্যা ৪ লাখ ১৯ হাজার। এসব গাছের মধ্যে ২ লাখ ৯০ হাজার ৫০০টি রয়েছে লালপুর উপজেলায়।

গাছের সংখ্যার পাশাপাশি রস ও গুড় উৎপাদনেও এগিয়ে রয়েছে লালপুর। কৃষি বিভাগের পরিসংখ্যান অনুযায়ী, সিংড়া উপজেলায় প্রতিটি গাছ থেকে সর্বনিম্ন ১৪০ লিটার রস সংগ্রহ করে প্রায় ২০ কেজি গুড় পাওয়া যায়। গুরুদাসপুরে ১৮০ লিটার রস থেকে উৎপাদিত হয় প্রায় ১৮ কেজি গুড়। অন্যদিকে লালপুরে প্রতিটি গাছ থেকে সর্বোচ্চ ২৫০ লিটার রস সংগ্রহ করে ২৫ কেজি পর্যন্ত গুড় উৎপাদন করা হয়।

রাজশাহী আঞ্চলিক কৃষি অফিসের অতিরিক্ত পরিচালক ড. আজিজুর রহমান বলেন, এ অঞ্চলের গাছিরা ইতিমধ্যে রস সংগ্রহ ও গুড় উৎপাদন শুরু করেছেন। খেজুরের গুড় উৎপাদন ও বিপণনের বিষয়ে কৃষকদের প্রয়োজনীয় পরামর্শ দেওয়া হচ্ছে।

/আরএইচ/
সম্পর্কিত
শীতে শুষ্ক ত্বকের যত্ন নেওয়ার ৭টি উপায়
শীতের আগেই খুশকির সমস্যা? কাজে আসতে পারে ঘরোয়া তিন প্যাক
কাশি-গলাব্যথায় কাবু? শীতে চুমুক দিন এই উষ্ণ পানীয়ে
সর্বশেষ খবর
গাঁজা-ইয়াবা-হেরোইনসহ ২৪ ঘণ্টায় রাজধানীতে গ্রেফতার ৪৭৮
গাঁজা-ইয়াবা-হেরোইনসহ ২৪ ঘণ্টায় রাজধানীতে গ্রেফতার ৪৭৮
সবাইকে ছাড়িয়ে সালাহ
সবাইকে ছাড়িয়ে সালাহ
চার ঘণ্টা বন্ধ থাকার পর ফের চালু যুক্তরাষ্ট্রের ফ্লাইট
চার ঘণ্টা বন্ধ থাকার পর ফের চালু যুক্তরাষ্ট্রের ফ্লাইট
মেসিকে ছাড়া প্রথম ম্যাচেই হারলো আর্জেন্টিনা
মেসিকে ছাড়া প্রথম ম্যাচেই হারলো আর্জেন্টিনা
সর্বাধিক পঠিত
এবার সরকারের মালিকানায় যাচ্ছে ইসলামী ব্যাংক!
এবার সরকারের মালিকানায় যাচ্ছে ইসলামী ব্যাংক!
ঢাকা থেকে চট্টগ্রামে কবে যাবে তিন ঘণ্টায় ট্রেন 
ঢাকা থেকে চট্টগ্রামে কবে যাবে তিন ঘণ্টায় ট্রেন 
৬১ কোটি টাকার মুকুট জিতলেও মালিক হতে পারবেন না মাহি
৬১ কোটি টাকার মুকুট জিতলেও মালিক হতে পারবেন না মাহি
অবশেষে মাহফিল করলেন আমির হামজা, তবে মানতে হয়েছে শর্ত
অবশেষে মাহফিল করলেন আমির হামজা, তবে মানতে হয়েছে শর্ত
বিশ্বজুড়ে কত আয় ‘রামায়ণ’-এর, ভাঙলো ‘বাহুবলী ২’-এর রেকর্ড
বিশ্বজুড়ে কত আয় ‘রামায়ণ’-এর, ভাঙলো ‘বাহুবলী ২’-এর রেকর্ড