দীপু চন্দ্র দাস হত্যায় ৪ আসামির আদালতে জবানবন্দি

ময়মনসিংহ প্রতিনিধি
২৫ ডিসেম্বর ২০২৫, ২৩:০৯আপডেট : ২৫ ডিসেম্বর ২০২৫, ২৩:০৯

ময়মনসিংহের ভালুকায় পোশাক কারখানার শ্রমিক দীপু চন্দ্র দাসকে পিটিয়ে ও পুড়িয়ে হত্যার ঘটনায় করা মামলায় চার আসামি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। বৃহস্পতিবার বিকালে ময়মনসিংহ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তাহমিনা আক্তার তমার আদালতে জবানবন্দি দেন।

তারা হলেন তারেক হোসেন (১৯), মানিক মিয়া (২০), নিজামুল হক (২০) ও আজমল ছগীর (২৬)। ভালুকার হবিরবাড়ী ইউনিয়নের ডুবালিয়াপাড়া এলাকার পাইওনিয়ার নিটওয়্যারস (বিডি) লিমিটেড কারখানার শ্রমিক এই চার জন।

ময়মনসিংহ আদালত পুলিশের পরিদর্শক পি এস এম মোস্তাছিনুর রহমান বলেন, ‘দীপু হত্যা মামলাটি তদন্ত করছে জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)। রিমান্ডে জিজ্ঞাসাবাদ শেষে আজ বিকালে চার আসামিকে আদালতে তোলা হয়। তারা আরও কয়েকজনের নাম জবানবন্দিতে বলেছেন। জবানবন্দি শেষে কারাগারে পাঠানো হয় তাদের।’

গত ১৮ ডিসেম্বর রাতে ভালুকার হবিরবাড়ী ইউনিয়নের ডুবালিয়াপাড়া এলাকায় ধর্ম অবমাননার অভিযোগ তুলে পাইওনিয়ার নিটওয়্যারস (বিডি) লিমিটেড কারখানার কর্মী দীপু চন্দ্র দাসকে ধরে নিয়ে পিটিয়ে হত্যা করা হয়। পরে কারখানা থেকে এক কিলোমিটার দূরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের স্কয়ার মাস্টারবাড়ি এলাকায় সড়ক বিভাজকের একটি গাছে বিবস্ত্র করে ঝুলিয়ে মরদেহে আগুন ধরিয়ে দেওয়া হয়। নিহত দীপু চন্দ্র দাস তারাকান্দা উপজেলার বানিহালা ইউনিয়নের মোকামিয়াকান্দা গ্রামের রবি চন্দ্র দাসের ছেলে। এ ঘটনায় তার ভাই অপু চন্দ্র দাস গত শুক্রবার অজ্ঞাতপরিচয় ১৪০ থেকে ১৫০ জনকে আসামি করে মামলা করেন। ঘটনার পর অভিযান চালিয়ে র‍্যাব সাত জনকে ও পুলিশ পাঁচ জনকে গ্রেফতার করে। ২২ ডিসেম্বর তাদের প্রত্যেকের তিন দিন করে রিমান্ড মঞ্জুর করেন আদালত।

গত মঙ্গলবার ছয় আসামিকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ শুরু করে পুলিশ। জিজ্ঞাসাবাদ শেষে আজ বিকালে আদালতে সোপর্দ করা হলে চার আসামি স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। পাইওনিয়ার নিটওয়্যারস (বিডি) লিমিটেড কারখানার ফ্লোর ইনচার্জ আলমগীর হোসেন (৩৮) ও কোয়ালিটি ইনচার্জ মিরাজ হোসেনকে (৪৬) আগামীকাল শুক্রবার আদালতে সোপর্দ করা হবে বলে জানিয়েছে পুলিশ। তিন দিনের রিমান্ডের সময় শেষ হবে শুক্রবার।

ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) আবদুল্লাহ আল মামুন বলেন, ‘১৬৪ ধারায় জবানবন্দিতে আসামিরা গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন। তদন্তের স্বার্থে সেগুলো বলা যাচ্ছে না। তবে আসামিরা ঘটনার সঙ্গে জড়িত বলে স্বীকার করেছেন। পরিকল্পিত মনে হলেও ঘটনাটি তাৎক্ষণিক ঘটে যায়। আসামিরা নিজেদের সম্পৃক্ততা ছাড়া আরও কিছু নাম বলেছেন, যারা ঘটনায় ছিলেন। তিন দিন করে রিমান্ড মঞ্জুর হওয়া বাকি ছয় জনকে হেফাজতে নেবে পুলিশ।’

এদিকে দীপু দাস হত্যা মামলায় বুধবার রাতে আরও ছয় জনকে গ্রেফতার করা হয়। তাদের সাত দিনের রিমান্ড চেয়ে আজ বিকালে আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছেন পুলিশ কর্মকর্তা আবদুল্লাহ আল মামুন। এ নিয়ে ১৮ জনকে গ্রেফতার করলো পুলিশ।

/এএম/
সম্পর্কিত
রাজধানী‌তে গ্রেফতার ৪৯১, মামলা ৩৯টি
আতঙ্কে খুলনা, একের পর এক খুন করছে কারা?
আদালত প্রাঙ্গণে আইনজীবীর ওপর হামলা: ১০ জনের বিরুদ্ধে মামলা
সর্বশেষ খবর
ভিডিও ছড়িয়ে পড়ায় শোকজ খাওয়া বিএনপি নেতা থানায় দিলেন অভিযোগ
ভিডিও ছড়িয়ে পড়ায় শোকজ খাওয়া বিএনপি নেতা থানায় দিলেন অভিযোগ
মুক্তির দ্বিতীয় দিনে আয়ে ধাক্কা খেলো ‘টক্সিক’
মুক্তির দ্বিতীয় দিনে আয়ে ধাক্কা খেলো ‘টক্সিক’
কৈলাস-মানস সরোবর: মেঘ, পর্বত আর পবিত্র হ্রদের দেশে এক কঠিন সফর
কৈলাস-মানস সরোবর: মেঘ, পর্বত আর পবিত্র হ্রদের দেশে এক কঠিন সফর
ইরানে অদৃশ্য নেতৃত্বের ছয় মাস: কোথায় মোজতবা খামেনি?
ইরানে অদৃশ্য নেতৃত্বের ছয় মাস: কোথায় মোজতবা খামেনি?
সর্বাধিক পঠিত
শুটিংয়ে বাধা দেওয়া বাড়িটিই কিনে নিলেন শাহরুখ
শুটিংয়ে বাধা দেওয়া বাড়িটিই কিনে নিলেন শাহরুখ
মালয়েশিয়ায় কর্মী নিয়োগের তালিকায় এবার ৩৩৮ বাংলাদেশি এজেন্সি
মালয়েশিয়ায় কর্মী নিয়োগের তালিকায় এবার ৩৩৮ বাংলাদেশি এজেন্সি
প্রেম আর লিমেরেন্সের পার্থক্য জানেন?
প্রেম আর লিমেরেন্সের পার্থক্য জানেন?
আজ রাতেই আংশিক চন্দ্রগ্রহণ, বাংলাদেশ থেকে কী দেখা যাবে?
আজ রাতেই আংশিক চন্দ্রগ্রহণ, বাংলাদেশ থেকে কী দেখা যাবে?
বাইরে ‘অন্যায়ের চিত্রের’ সাইনবোর্ড, ভেতরে তৈরি হতো নকল জন্মনিয়ন্ত্রণ সামগ্রী
বাইরে ‘অন্যায়ের চিত্রের’ সাইনবোর্ড, ভেতরে তৈরি হতো নকল জন্মনিয়ন্ত্রণ সামগ্রী