শেরপুর-৩ আসনের জামায়াত প্রার্থী নুরুজ্জামান বাদলের দাফন সম্পন্ন

শেরপুর প্রতিনিধি
০৫ ফেব্রুয়ারি ২০২৬, ০০:২৩আপডেট : ০৫ ফেব্রুয়ারি ২০২৬, ০০:২৩

বাংলাদেশ জামায়াতে ইসলামীর শেরপুর জেলা শাখার সেক্রেটারি ও শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসনের জামায়াত মনোনীত প্রার্থী নুরুজ্জামান বাদলের (৫১) দুই দফায় নামাজে জানাজা শেষে দাফন সম্পন্ন করা হয়েছে।

বুধবার (৪ ফেব্রুয়ারি) বিকাল ৩টার সময় শেরপুর শহরের পৌর ঈদগাহ মাঠে তার প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। এতে ইমামতি করেন জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি এ টি এম মাসুম।

এ সময় নুরুজ্জামান বাদলের স্মৃতিচারণ করে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন জেলা শিক্ষা কর্মকর্তা রেজুয়ান, জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি এ টি এম মাসুম, সাংগঠনিক সেক্রেটারি, জামালপুর-২ আসনের জামায়াত প্রার্থী ড. ছামিউল হক ফারুকী, ময়মনসিংহ জেলা জামায়াতের আমীর মাওলানা আব্দুল করিম, শেরপুর জেলা জামায়াতের আমির মাওলানা হাফিজুর রহমান, জেলা বিএনপির সাবেক আহ্বায়ক হযরত আলী, জেলা বিএনপির স্থগিত কমিটির আহ্বায়ক সিরাজুল ইসলাম, সদস্য সচিব মামুনুর রশীদ পলাশ, শেরপুর-১ আসনের জামায়াত মনোনীত প্রার্থী রাশেদুল ইসলাম, শেরপুর-২ আসনের জামায়াত মনোনীত প্রার্থী গোলাম কিবরিয়া, জেলা ছাত্রশিবিরের সভাপতি আশরাজ্জামান মাসুম, নুরুজ্জামান বাদলের ছেলে নাজমুস সাকিব, ছোট ভাই মাসুদ প্রমুখ।

এরপর বিকাল ৫টায় শ্রীবরদী সরকারি কলেজ মাঠে দ্বিতীয় জানাজা শেষে শ্রীবরদী পোড়াগাঁও এলাকার দক্ষিণ পাড়াগাঁও গ্রামের বাড়ির পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। 

দ্বিতীয় জানাজায় ইমামতি করেন নুরুজ্জামান বাদলের ছোট ভাই মাসুদুর রহমান মাসুদ।

দ্বিতীয় জানাজায় বক্তৃতা দেন- জামায়াত ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের পক্ষে কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য মঞ্জুরুল ইসলাম ভূঁইয়া, শেরপুর-৩ আসনের বিএনপি মনোনীত প্রার্থী মাহমুদুল হক রুবেল, জামায়াতের ঢাকা মহানগর উত্তরের হাতিরঝিল থানার সেক্রেটারি রাশেদুল ইসলাম প্রমুখ।

এদিকে জামায়াত প্রার্থীর নুরুজ্জামান বাদলের মৃত্যুর ঘটনায় শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট বাতিল করা হয়েছে। বুধবার (৪ ফেব্রুয়ারি) বুধবার দুপুরে জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান এ সংক্রান্ত একটি গণবিজ্ঞপ্তি জারি করেছেন।

এর আগে দুপুরে নির্বাচন কমিশনের (ইসি) সচিব আখতার আহমেদ ওই আসনের সংসদ নির্বাচন স্থগিত ঘোষণার কথা জানান। একই সঙ্গে আইনি প্রক্রিয়ার অংশ হিসেবে এই আসনে এখন নতুন করে নির্বাচনি তফসিল ঘোষণা করা হবে বলেও জানান তিনি। তবে যারা আগের বৈধ প্রার্থী ছিলেন, তাদের নতুন করে মনোনয়নপত্র দাখিলের কোনও প্রয়োজন হবে না।

নির্বাচন বাতিল প্রসঙ্গে জেলা জামায়াতের আমির মাওলানা হাফিজুর রহমান বলেন, এই মুহূর্তে নির্বাচন নিয়ে কোনও কিছু বলার মতো অবস্থায় আমরা নেই।

বিএনপি প্রার্থী মাহমুদুল হক রুবেল নুরুজ্জামান বাদলের জানাজায় অংশ নিয়ে বলেন, তিনি আমার ভাইয়ের মতো ছিলেন। আমরা দীর্ঘদিন নিভৃতে অনেক সময় কাটিয়েছি। আমি তার আত্মার মাগফেরাত কামনা করি। তবে নির্বাচনের বিষয়ে তিনি তাৎক্ষণিক কিছু বলেননি।

এ বিষয়ে শেরপুরের জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান জানান, গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২ অনুযায়ী, ভোটগ্রহণের আগে কোনও বৈধ মনোনীত প্রার্থী মৃত্যুবরণ করলে সংশ্লিষ্ট আসনের নির্বাচনি কার্যক্রম স্থগিত করতে হয়। সেই আইনানুযায়ী শেরপুর-৩ আসনের সংসদ সদস্য নির্বাচন ও গণভোট স্থগিত করা হয়েছে। পরবর্তী সময়ে ইসির তফসিল অনুযায়ী এ আসনে নির্বাচন হবে। তবে জেলার বাকি দুটি আসনে যথানিয়মে নির্বাচন অনুষ্ঠিত হবে।

নুরুজ্জামান বাদল তাতিহাটি আইডিয়াল স্কুলের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক ছিলেন। তিনি বাংলাদেশ জামায়াতে ইসলামীর শেরপুর জেলার সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করছিলেন। মৃত্যুকালে তিনি ১০১ বছর বয়সী মা, স্ত্রী নাসরিন (রাণীশিমুল বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক), এক ছেলে নাজমুস সাকিব (৯ম শ্রেণিতে অধ্যয়নরত), এক ভাই মাসুম ও চার বোনসহ অসংখ্য গুণগ্রাহী গেছেন। 

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) ময়মনসিংহ নেওয়ার পথে মারা যান জামায়াত প্রার্থী নুরুজ্জামান বাদল। তিনি দীর্ঘদিন ধরে কিডনি জটিলতাসহ ডায়াবেটিসে ভুগছিলেন।

/এফআর/
সম্পর্কিত
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
ইসলামী ব্যাংক নিয়ে টানাটানির সুযোগ দেওয়া হবে না: শফিকুর রহমান
বিদ্যুতের মূল্যবৃদ্ধির নিন্দা জামায়াতের, বৃহস্পতিবার বিক্ষোভ
সর্বশেষ খবর
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি