ময়মনসিংহ আ.লীগের কার্যালয়ে আবারও ভাঙচুর ও আগুন

ময়মনসিংহ প্রতিনিধি
২৩ ফেব্রুয়ারি ২০২৬, ১৬:৩৫আপডেট : ২৩ ফেব্রুয়ারি ২০২৬, ১৬:৩৫

ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের কার্যালয়ে আবারও ভাঙচুর করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা। সোমবার (২৩ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে এ ভাঙচুরের ঘটনা ঘটে।

নগরীর শিববাড়ি এলাকায় এ কার্যালয় ভাঙচুরের নেতৃত্ব দেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কমিটির সমন্বয়কারী আল নূর মোহাম্মদ আয়াস। দীর্ঘদিন ধরে পরিত্যক্ত কার্যালয়ের দেয়াল হাতুড়ি দিয়ে ভাঙচুরের পর দেওয়া হয় আগুন।

এর দুই দিন আগে আল নূর মোহাম্মদ আয়াস আওয়ামী লীগের কার্যালয়গুলোকে ‘টয়লেট’ বানানোর ঘোষণা দিয়েছিলেন।

২০২৪ সালের ৫ আগস্টের পর আওয়ামী লীগ সরকারের পতন হলে কার্যালয়টি ভাঙচুর করে ছাত্র-জনতা। এবার কার্যালয়টির ফটকের পাশের দেয়ালটি একেবারে ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়েছে।

এর আগে শনিবার (২১ ফেব্রুয়ারি) কার্যালয়টিতে এসে জাতীয় পতাকা উত্তোলন করেন আওয়ামী লীগের কয়েকজন নেতা।

বৈষম্যবিরোধী আন্দোলনের নেতারা জানান ,নিষিদ্ধ আওয়ামী লীগ দলীয় কার্যক্রম চালাচ্ছে। তাদের এমন কাজ করতে দেওয়া হবে না। তাই তাদের কার্যালয় ভেঙে দেওয়া হয়েছে। এটিকে ‘পাবলিক টয়লেটে’ পরিণত করার ঘোষণা দেন তারা।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

আওয়ামী লীগের কার্যালয় ভাঙচুরের বিষয়টি নিশ্চিত করে কোতোয়ালি মডেল থানার ওসি নাজমুস সাকিব জানান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে কিছু নেতাকর্মী এসে দলীয় কার্যালয় ভাঙচুর করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলে তারা পালিয়ে যায়।

/এফআর/
সম্পর্কিত
দিল্লিতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বশেষ খবর
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
একদিনে হামে আরও ৪ মৃত্যু
একদিনে হামে আরও ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী