এরপর নতুন বিমানবন্দর হলে কোন বিভাগে হবে জানালেন প্রতিমন্ত্রী

জামালপুর প্রতিনিধি
২৭ ফেব্রুয়ারি ২০২৬, ১৬:৩০আপডেট : ২৭ ফেব্রুয়ারি ২০২৬, ১৬:৩০

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত বলেছেন, ‘আমাদের অনেকগুলো বিমানবন্দর বন্ধ রয়েছে। বিগত সরকার এগুলোকে বন্ধ করে দিয়েছে নানা কারণে। বিশেষ করে ঠাকুরগাঁও, নীলফামারী, বগুড়া এগুলো একদম চালু বিমানবন্দর ছিল। সেগুলো বন্ধ করে রাখা হয়েছে। এগুলোকে আগে চালু করবো। তারপর নতুন পরিকল্পনা হাতে নিলে যদি নতুন কোনও বিমানবন্দর কোনও বিভাগে হয়, তাহলে ময়মনসিংহে হবে। কিন্তু তার আগে আমাদের সময় দিতে হবে, যেগুলো আছে সেগুলো ঠিক করার জন্য।’

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) দুপুরে জামালপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, ‘আমাদের প্রধানমন্ত্রী নিজেও আমাদের মন্ত্রণালয়কে বলেছেন। আমাকেও ডেকে ব্যক্তিগতভাবে বলেছেন যে, আপনারা হজের টিকেটের দাম কমান এবং টিকিটের দাম এত কেন বেশি হবে? বিমান একটা লুজিং কনসার্ন ছিল। কিন্তু আমরা হিসাব করে দেখলাম লুজিং কনসার্ন কেন ছিল। বিমানকে লাভজনক করা সম্ভব এবং টিকিটের দাম কমানোও সম্ভব। আমরা ক্যালকুলেশন করেও দেখেছি, বিমানের টিকিটের দাম কমানো সম্ভব। আপনাদের নাগালের মধ্যেই বিমানের টিকিটের দাম থাকবে।’

প্রতিমন্ত্রী সাংবাদিকদের উদ্দেশে বলেন, ‘আপনারা সাদাকে সাদা ও কালোকে কালো বলেন, আপত্তি নেই। কিন্তু হলুদ সাংবাদিকতা যেন না হয়। এতে দেশের অনেক ক্ষতি হয়। মিথ্যা সংবাদ, সমাজে বিশৃঙ্খলা ঘটানোর জন্য বিভ্রান্তিকর কোনও খবর যেন ছাপানো না হয়। আসুন আমরা একসঙ্গে দেশ গড়ার কাজ করি। আমরা সরকারে থেকে বুঝতে পারছি প্রত্যেকটি জায়গা ভঙ্গুর। প্রত্যেকটি জায়গা নষ্ট হয়ে গেছে, প্রত্যেক জায়গায় দুর্নীতির ছোঁয়া রয়েছে। সেগুলোকে পূরণ করতে হলে আমাদের সময় বেশি দিতে হবে, কাজ করতে হবে।’

জেলা প্রশাসক মোহাম্মদ ইউসুফ আলীর সভাপতিত্বে মতবিনিময় সভায় জামালপুর-৩ আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান বাবুল, জামালপুর জেলা প্রেসক্লাবের সভাপতি এম এ জলিল, সাংবাদিক ফজলে এলাহী মাকাম, শুভ্র মেহেদী, খন্দকার রাজু আহমেদ ফুয়াদসহ অন্যরা বক্তব্য রাখেন।

/এফআর/
সম্পর্কিত
আকাশপথে দীর্ঘ যাত্রা, স্বস্তির আসন বাছবেন কীভাবে
হার্টের সমস্যা থাকলে বিমানে ওঠার আগে যে বিষয়গুলো জানা জরুরি
বিমানে দীর্ঘ সফর, মাঝ-আকাশে খাবার বাছাইয়ে সতর্ক থাকুন
সর্বশেষ খবর
ক্যানসার চিকিৎসকের বাড়িতে মিলবে না ৮ পরিচিত জিনিস, জানুন কেন
ক্যানসার চিকিৎসকের বাড়িতে মিলবে না ৮ পরিচিত জিনিস, জানুন কেন
‘সংসদ যখন সন্তোষজনকভাবে কার্যকর, লংমার্চ তখন গণআকাঙ্ক্ষার পরিপন্থি’
‘সংসদ যখন সন্তোষজনকভাবে কার্যকর, লংমার্চ তখন গণআকাঙ্ক্ষার পরিপন্থি’
টিভি-ফ্রিজসহ ভারী পণ্য পরিবহনে রেকর্ড গড়লো ডাক বিভাগ
টিভি-ফ্রিজসহ ভারী পণ্য পরিবহনে রেকর্ড গড়লো ডাক বিভাগ
নেপালে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ১৩৪২, নিখোঁজ প্রায় ৫ হাজার
নেপালে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ১৩৪২, নিখোঁজ প্রায় ৫ হাজার
সর্বাধিক পঠিত
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
পরীমণির প্রথম সিনেমায় পারিশ্রমিক কত ছিল
পরীমণির প্রথম সিনেমায় পারিশ্রমিক কত ছিল