নির্বাচনের আগে ও পরে একই সহিংসতা হচ্ছে: গোলাম পরওয়ার

ময়মনসিংহ প্রতিনিধি
২৭ ফেব্রুয়ারি ২০২৬, ১৯:২৯আপডেট : ২৭ ফেব্রুয়ারি ২০২৬, ২১:০৭

নির্বাচনের আগে ও পরে একই ধরনের সহিংসতা হচ্ছে অভিযোগ তুলে সরকারের কঠোর ও নিরপেক্ষ নির্দেশনার দাবি জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার।

তিনি বলেছেন, নির্বাচনের পর আশা ছিল নতুন গঠিত রাজনৈতিক এই সরকার সহিংসতা বন্ধে কাজ করবে। কিন্তু নির্বাচনের আগেও যেভাবে সহিংসতা হয়েছে, জামায়াতের সঙ্গে ঠিক একইভাবে নির্বাচন পরবর্তী সময়েও ঘটছে।

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) দুপুরে ময়মনসিংহ নগরীর তারেক স্মৃতি অডিটোরিয়ামে মহানগর জামায়াতের রোকন সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মিয়া গোলাম পরওয়ার বলেন, ভালো ও জনকল্যাণমূলক কাজে জামায়াত সরকারকে সহযোগিতা করবে। তবে অন্যায় ও জুলুমের প্রশ্নে তারা তীব্র বিরোধিতা অব্যাহত রাখবে।

তিনি দলীয় নেতাকর্মীদের ধৈর্য, শৃঙ্খলা ও আদর্শিক অবস্থান অটুট রাখার আহ্বান জানান।

এ সময় কেন্দ্রীয়, জেলা, মহানগরসহ জামায়াতের বিভিন্ন ইউনিটের পুরুষের পাশাপাশি নারী নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।

/এফআর/এমওএফ/
সম্পর্কিত
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
ইসলামী ব্যাংক নিয়ে টানাটানির সুযোগ দেওয়া হবে না: শফিকুর রহমান
বিদ্যুতের মূল্যবৃদ্ধির নিন্দা জামায়াতের, বৃহস্পতিবার বিক্ষোভ
সর্বশেষ খবর
একদিনে হামে আর ৪ মৃত্যু
একদিনে হামে আর ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী