হামে মারা যাচ্ছে শিশু, আইসিইউ না পেলে কী করবেন

আতাউর রহমান জুয়েল, ময়মনসিংহ
০৫ মে ২০২৬, ১১:০১আপডেট : ০৫ মে ২০২৬, ১১:০১

ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে হামে আক্রান্ত হয়ে ও উপসর্গ নিয়ে এ পর্যন্ত ২৪ শিশুর মৃত্যু হয়েছে। হাসপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ) না থাকায় প্রতিদিন মৃত্যু বাড়ছে বলছেন রোগীদের স্বজনরা। তবে হাসপাতাল কর্তৃপক্ষ বলছে, যেসব শিশুর গুরুতর শ্বাসকষ্ট হয় এবং অক্সিজেন সরবরাহ করতে হয়, তাদের আইসিইউর বিকল্প ব্যবস্থা হিসেবে বাবল সিপ্যাপ পদ্ধতিতে অক্সিজেন সরবরাহ করা হয়।

হাসপাতাল কর্তৃপক্ষের দেওয়া তথ্যমতে, চলতি বছরের ১৭ মার্চ থেকে সোমবার (০৪ মে) পর্যন্ত হামে আক্রান্ত ও উপসর্গ নিয়ে ১ হাজার ৬৯ শিশু হাসপাতালে ভর্তি হয়েছিল। এর মধ্যে সুস্থ হয়ে ৯৬৩ জন বাড়ি ফিরে গেছে। আর ২৪ জনের মৃত্যু হয়েছে। বাকি শিশুরা চিকিৎসাধীন আছেন। এই হিসাবে মার্চ মাসে সাত, এপ্রিল মাসে ১৫ এবং মে মাসে দুই শিশুর মৃত্যু হয়েছে।

আক্রান্ত শিশুদের স্বজনরা জানিয়েছেন, চিকিৎসকের পরামর্শে আইসিইউর দরকার হয় অনেক শিশুর। কিন্তু বিভিন্ন স্থানে খুঁজেও পাচ্ছেন না। এর মধ্যে অনেক শিশুর মৃত্যু হয়। আইসিইউ সংকটের কারণে এমন হয়।

এ ব্যাপারে হাসপাতালের হাম আইসোলেশন ওয়ার্ডের সহকারী রেজিস্ট্রার ডা. মাজহারুল আমিন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘হামের উপসর্গ নিয়ে প্রতিদিন আইসোলেশন ওয়ার্ডে রোগীরা ভর্তি হচ্ছে। বর্তমানে ৮২ শিশু চিকিৎসাধীন আছে। তবে অনেক শিশুর আইসিইউর প্রয়োজন হয়। কিন্তু এখানে শিশুদের জন্য আইসিইউর ব্যবস্থা নেই। যেসব শিশুর গুরুতর শ্বাসকষ্ট হয় এবং অক্সিজেন সরবরাহ করতে হয়, তাদের আইসিইউর বিকল্প ব্যবস্থা হিসেবে বাবল সিপ্যাপ পদ্ধতিতে অক্সিজেন সরবরাহ করা হচ্ছে। বাবল সিপ্যাপ তৈরি করেছেন আইসিডিডিআরবি’র গবেষকরা। তাদের প্রেসক্রিপশন মতোই চলছে চিকিৎসা। অল্প খরচে এই পদ্ধতিতে অক্সিজেন দেওয়া সম্ভব হয়। বাকি রোগীদের আন্তরিকতা দিয়ে চিকিৎসাসেবা দেওয়া হচ্ছে।’ 

/এএম/ 
সম্পর্কিত
‘মানুষের পায়ের আঘাতে’ স্বামী হারালেন খাদিজা-হারিসা, মাকে হারালো মিম
ডেঙ্গুতে একদিনে ৭ মৃত্যু, হামের উপসর্গে ৬
অগ্নিকাণ্ডের সময় হাসপাতালের পাঁচটি সিঁড়ির ৪টিতেই কেন তালা ছিল, দায় কার?
সর্বশেষ খবর
একাদশে ভর্তির ফল প্রকাশ, যেভাবে জানবেন
একাদশে ভর্তির ফল প্রকাশ, যেভাবে জানবেন
সুদানে স্বর্ণের খনি ধসে অন্তত ৮২ জন নিহত
সুদানে স্বর্ণের খনি ধসে অন্তত ৮২ জন নিহত
বর্তমান ইসির অধীনে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হওয়া নিয়ে শঙ্কা পরওয়ারের
বর্তমান ইসির অধীনে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হওয়া নিয়ে শঙ্কা পরওয়ারের
দুই কোটি ডলারও বিক্রি করতে পারলো না বাংলাদেশ ব্যাংক
দুই কোটি ডলারও বিক্রি করতে পারলো না বাংলাদেশ ব্যাংক
সর্বাধিক পঠিত
‘আমি ডিলার, চেয়ারম্যান হলে গাঁজা-ইয়াবা ফ্রি দেবো’
‘আমি ডিলার, চেয়ারম্যান হলে গাঁজা-ইয়াবা ফ্রি দেবো’
বাংলাদেশিদের জন্য ওয়ার্ক পারমিট ও শ্রম ভিসা বন্ধ করলো এক দেশ
বাংলাদেশিদের জন্য ওয়ার্ক পারমিট ও শ্রম ভিসা বন্ধ করলো এক দেশ
একলাফে ইলিশের মণে দাম কমেছে ২০ হাজার টাকা
একলাফে ইলিশের মণে দাম কমেছে ২০ হাজার টাকা
সভা চলাকালে বারবার ফোনে কথা বলায় সিভিল সার্জনের ওপর অসন্তুষ্ট আইনমন্ত্রী
সভা চলাকালে বারবার ফোনে কথা বলায় সিভিল সার্জনের ওপর অসন্তুষ্ট আইনমন্ত্রী
‘অসুস্থ মেয়েকে দেখতে’ আত্মগোপন থেকে বাসায়, জেলা যুবলীগ সভাপতি গ্রেফতার 
‘অসুস্থ মেয়েকে দেখতে’ আত্মগোপন থেকে বাসায়, জেলা যুবলীগ সভাপতি গ্রেফতার