কৃষি বিশ্ববিদ্যালয়ের কর্মচারীরা ইউনিফর্ম না পরলে ভাতা বন্ধ

বাকৃবি প্রতিনিধি
০২ জুলাই ২০২৬, ১৮:০৬আপডেট : ০২ জুলাই ২০২৬, ১৮:০৬

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) কর্মরত গাড়িচালক, কারিগরি কর্মচারী, নিরাপত্তাকর্মী ও চতুর্থ শ্রেণির কর্মচারীদের জন্য অফিস চলাকালীন নির্ধারিত ইউনিফর্ম পরা বাধ্যতামূলক করা হয়েছে। নির্দেশ অমান্য করলে তাদের পোশাক বা লিভারেজ বাবদ অর্থ প্রদান বন্ধ রাখার নির্দেশ দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

বৃহস্পতিবার (২ জুলাই) বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের আদেশক্রমে রেজিস্ট্রার স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, বিশ্ববিদ্যালয়ে কর্মরত গাড়িচালক, কারিগরি কর্মচারী, নিরাপত্তা কর্মী ও চতুর্থ শ্রেণির কর্মচারীদের অফিস চলাকালীন ইউনিফর্ম পরিধান বিষয়ে সংশ্লিষ্ট সংগঠনসমূহের সঙ্গে আলোচনা করা হয়েছে। সরকারি পরিপত্র মোতাবেক নির্ধারিত ইউনিফর্ম পরে নিজ নিজ কর্মস্থলে আসার বিষয়টি নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট বিভাগ, শাখা ও অফিস প্রধানদের অনুরোধ করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, উল্লিখিত কর্মচারীদের মধ্যে যারা এই নির্দেশনার ব্যত্যয় ঘটাবেন, তাদের অনুকূলে পোশাক বা লিভারেজ বাবদ অর্থ প্রদান না করার জন্য বিভাগ, শাখা ও অফিস প্রধানদের নির্দেশনা দেওয়া হলো।

লিভারেজ সুবিধা কী

এটি নির্দিষ্ট পদের কর্মচারীদের জন্য সরকার নির্ধারিত দাফতরিক পোশাক। কর্মচারীদের নিজ দায়িত্বে এগুলো পরতে হয়। সরকার এসব পোশাকের জন্য নির্দিষ্ট পরিমাণ অর্থ বা ভাতা দিয়ে থাকে। এক্ষেত্রে বিশ্ববিদ্যালয় প্রশাসন ওসব কর্মীচারীকে পোশাক কেনা বাবদ নির্ধারিত একটা ভাতা দিয়ে থাকে।

/এএম/ 
সম্পর্কিত
কৃষি বিশ্ববিদ্যালয়ে সংঘর্ষ, প্রশাসনকে যে অনুরোধ করলো ছাত্রদল
রান্নার সময় মাংস কেন সবুজ হলো, নতুন কারণ জানালেন বিশেষজ্ঞ
প্রেমের ঘটনায় বিশ্ববিদ্যালয়ে সংঘর্ষে আহত ১৩
সর্বশেষ খবর
প্রধানমন্ত্রী ও সরকারকে গালিগালাজ করা সেই সিফাত কারাগারে
প্রধানমন্ত্রী ও সরকারকে গালিগালাজ করা সেই সিফাত কারাগারে
জ্বর-ব্যথায় নিজের মতো ওষুধ খেয়ে অজান্তেই ডেকে আনছেন বিপদ
জ্বর-ব্যথায় নিজের মতো ওষুধ খেয়ে অজান্তেই ডেকে আনছেন বিপদ
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
শাপলা চত্বরে ১১ দলীয় জোটের লং মার্চের সমাবেশ শুরু
শাপলা চত্বরে ১১ দলীয় জোটের লং মার্চের সমাবেশ শুরু
সর্বাধিক পঠিত
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?
জন্মদিনে সাবিনা ইয়াসমীন: জীবনের বিশেষ কোনও সংজ্ঞা নেই
জন্মদিনে সাবিনা ইয়াসমীন: জীবনের বিশেষ কোনও সংজ্ঞা নেই