যুবককে গলা কেটে হত্যা

যে নারীকে ‘ধর্ষণের’ অভিযোগ তোলা হয়েছিল তাকেসহ ১৫ জনের বিরুদ্ধে মামলা

ময়মনসিংহ প্রতিনিধি
০৬ জুলাই ২০২৬, ২১:১৩আপডেট : ০৬ জুলাই ২০২৬, ২১:১৩

ময়মনসিংহ নগরীর রামকৃষ্ণ মিশন রোডের ভাড়া বাসায় রাজিব আহমেদ রুবেলকে (৩৫) গলা কেটে হত্যার ঘটনায় মামলা করা হয়েছে। গতকাল রবিবার রাত ১২টার দিকে কোতোয়ালি মডেল থানায় মামলাটি করেন নিহতের বাবা আব্দুল হামিদ। এতে যে নারীকে ধর্ষণের অভিযোগ তোলা হয়েছিল তাকেসহ ১১ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতপরিচয় আরও তিন থেকে চার জনকে আসামি করে মামলা করা হয়।

রবিবার (৫ জুলাই) সকালে নগরীর রামকৃষ্ণ মিশন রোড সংলগ্ন ৩৬ বাড়ি কলোনি এলাকায় এ হত্যাকাণ্ড ঘটে। নিহত রাজিব আহমেদ রুবেল নগরীর আর কে মিশন রোড এলাকার আব্দুল হামিদের ছেলে। ওই কলোনি এলাকায় ধর্ষণের অভিযোগ তোলা নারীর ভাড়া বাসায় বসবাস করতেন। জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ কল পেয়ে দুপুরে তার গলাকাটা লাশ উদ্ধার করে পুলিশ। স্থানীয়ভাবে তিনি ‘কাইল্যা রুবেল’ নামে পরিচিত ছিলেন। ওই দিন বিকালে এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য ওই নারীর চার ছেলেকে হেফাজতে নেয় পুলিশ। 

মামলার এজাহারে নিহতের বাবা উল্লেখ করেন, প্রায় ১৫ দিন আগে রাজিব আর কে মিশন রোডের ওই বাসা ভাড়া নিয়ে একা বসবাস শুরু করেন। বাসা নেওয়ার কয়েকদিনের মধ্যেই বাড়ির মালিকের সঙ্গে বিভিন্ন বিষয় নিয়ে তার বিরোধ শুরু হয়। একপর্যায়ে বাড়ির মালিক তাকে দ্রুত বাসা ছেড়ে দিতে বলেন। তিনি সময় চাইলেও বাড়ির মালিক ও তার ছেলেরা নিয়মিত ভয়ভীতি ও প্রাণনাশের হুমকি দিয়ে আসছিলেন। রবিবার সকাল সাড়ে ৯টা থেকে ১০টার মধ্যে বাসা ছাড়াকে কেন্দ্র করে আবারও বাগবিতণ্ডা হয়। পরে বাড়ির মালিক ও তার ছেলেদের সঙ্গে অন্য আসামিরা রুবেলের কক্ষে ঢুকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে হত্যা করেন।

খবর পেয়ে নিহতের বাবা ঘটনাস্থলে গিয়ে ছেলের লাশ শয়নকক্ষের বিছানায় পড়ে থাকতে দেখেন। পরে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ কল করা হলে পুলিশ, সিআইডি ও পিবিআইয়ের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠান।

এদিকে রুবেলকে হত্যার রহস্য উদঘাটনের কথা জানিয়েছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। পিবিআইয়ের কর্মকর্তারা বলছেন, মাদকের আড্ডা ও বাসা ছাড়তে বলায় বাসার মালিক ওই নারীকে মারধর এবং শ্লীলতাহানির ক্ষোভে চার ভাই মিলে রুবেলকে হত্যা করেছেন।

রুবেলের বড় বোন রুনা আক্তার সোমবার বিকালে বাংলা ট্রিবিউনকে বলেন, ‘রুবেল বিবাহিত। তার দুই ছেলে। স্ত্রীর সঙ্গে ঝগড়া করে রুবেল প্রায় একমাস আগে ওই আন্টির বাসার একটি কক্ষ ভাড়া নেয়। এরপর থেকে সেখানে থাকছিল। আন্টির চার ছেলের সঙ্গে তার বন্ধুত্ব ছিল। রুবেল নেশা করতো এবং মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিল। এজন্যই মূলত স্ত্রীর সঙ্গে ঝগড়া করে আলাদা বাসা ভাড়া নিয়ে থাকতে শুরু করেছিল। তার আগে থেকেই আন্টির ছেলেদের সঙ্গে রুবেলের বন্ধুত্ব ছিল। তারা চার ভাইও মাদক ব্যবসায় জড়িত।’ 

তিনি বলেন, ‘আমার ভাই ৬০ বছরের ওই নারীকে ধর্ষণ করবে এটা কী বিশ্বাসযোগ্য? কেউ বিশ্বাসও করছে না এই কথা। মূলত মাদক ব্যবসার টাকা নিয়ে বিরোধের জেরে ধর্ষণের নাটক সাজিয়ে রুবেলকে গলা কেটে হত্যা করেছেন আন্টির চার ছেলে। পরে শুনেছি ঘটনার আগে আন্টিকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছিল। এগুলো সবই ছিল তাদের নাটক। রুবেলের ছোট ছোট দুই ছেলে এতিম হয়ে গেলো। আমরাও ভাইকে হারালাম। যদি সত্যিই ধর্ষণের মতো কিছু ঘটে থাকে তাহলে পুলিশ তদন্ত করে সত্য উদঘাটন করুক; ভাইয়ের বিচার হোক। না হয় ভাইয়ের হত্যার কঠোর বিচার চাই আমরা।’

সোমবার দুপুরে সংবাদ সম্মেলনে ময়মনসিংহ পিবিআইয়ের পুলিশ সুপার মো. মিজানুর রহমান এসব তথ্য জানিয়েছেন। সংবাদ সম্মেলনে মিজানুর রহমান বলেন, ‌‘প্রায় এক মাস আগে রুবেল ওই বাসার একটি কক্ষ ভাড়া নেন। তার চলাফেরা ও কর্মকাণ্ড নিয়ে বাড়ির মালিকের আপত্তি ছিল। অভিযোগ আছে, তিনি সেখানে বিভিন্ন ব্যক্তিকে নিয়ে আড্ডা দিতেন এবং মাদক সেবন করতেন। এসব কারণে বাড়ির মালিক তাকে পরবর্তী মাস থেকে বাসা ছেড়ে দিতে বলেন। তবে জোর করে সেখানে থাকতে চাইছিলেন রুবেল।’

মিজানুর রহমান জানান, গতকাল রবিবার সকাল ৬টা থেকে ১০টার মধ্যে হত্যাকাণ্ড ঘটে। সকালে মদপান করে রুবেল প্রথমে বাড়ির মালিক ওই নারী ও তার ছেলেদের কক্ষের দরজায় লাথি মেরে তাদের ঘুম থেকে তোলেন। এ সময় উভয় পক্ষের মধ্যে বাগবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে তিনি বাড়ির মালিককে মারধর ও শ্লীলতাহানি করেন। পরে বাড়ির মালিকের চার ছেলে পরিকল্পনা করে একটি চায়নিজ কুড়াল দিয়ে রুবেলের গলায় আঘাত করে হত্যা করে ঘটনাস্থল থেকে পালিয়ে যান। ঘটনার পর ছায়া তদন্ত শুরু করে পিবিআই। তদন্তের একপর্যায়ে ওই নারীর চার ছেলেকে আটক করা হয়। তাদের মধ্যে তিন জন মামলার এজাহারভুক্ত আসামি। চার ভাই প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানিয়েছেন, মায়ের সঙ্গে দুর্ব্যবহার ও শ্লীলতাহানির ঘটনার জেরে তারা হত্যাকাণ্ড ঘটিয়েছেন। তবে বিষয়টি আরও গভীরভাবে তদন্ত করা হচ্ছে এবং অন্য কেউ জড়িত আছে কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে।

/এএম/ 
সম্পর্কিত
রাস্তা থেকে তুলে নিয়ে গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণ, ৭ জনের মৃত্যুদণ্ড
‘ধর্ষণের’ অভিযোগে যুবককে গলা কেটে হত্যা, ময়নাতদন্তে যা পেলেন চিকিৎসক
যে কারণে যুবককে গলা কেটে হত্যা করলো চার ভাই, রহস্য জানালো পিবিআই
সর্বশেষ খবর
এনসিপির নাহিদ ইসলামের সমাবেশস্থলে বোমা বিস্ফোরণ
এনসিপির নাহিদ ইসলামের সমাবেশস্থলে বোমা বিস্ফোরণ
উত্তরবঙ্গে কৃষিভিত্তিক অর্থনৈতিক কেন্দ্র গড়তে ৩ হাজার কোটি টাকার পুনঃঅর্থায়ন তহবিল
উত্তরবঙ্গে কৃষিভিত্তিক অর্থনৈতিক কেন্দ্র গড়তে ৩ হাজার কোটি টাকার পুনঃঅর্থায়ন তহবিল
রাস্তা থেকে তুলে নিয়ে গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণ, ৭ জনের মৃত্যুদণ্ড
রাস্তা থেকে তুলে নিয়ে গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণ, ৭ জনের মৃত্যুদণ্ড
শিক্ষার্থীরা বিনামূল্যের ৩২ কোটি নতুন বই পাবে ডিসেম্বরে 
শিক্ষার্থীরা বিনামূল্যের ৩২ কোটি নতুন বই পাবে ডিসেম্বরে 
সর্বাধিক পঠিত
জামায়াতকে সাধুবাদ, শেখ হাসিনার দেশে ফিরতে বাধা নেই: রুমিন ফারহানা
জামায়াতকে সাধুবাদ, শেখ হাসিনার দেশে ফিরতে বাধা নেই: রুমিন ফারহানা
আওয়ামী লীগ প্রশ্নে বদলেছে বিএনপির অবস্থান?
আওয়ামী লীগ প্রশ্নে বদলেছে বিএনপির অবস্থান?
যে কারণে যুবককে গলা কেটে হত্যা করলো চার ভাই, রহস্য জানালো পিবিআই
যে কারণে যুবককে গলা কেটে হত্যা করলো চার ভাই, রহস্য জানালো পিবিআই
আদালতের হুঁশিয়ারিতে দুই ঘণ্টার মধ্যে ‘অসুস্থ’ সালাম মুর্শেদী হাজির
আদালতের হুঁশিয়ারিতে দুই ঘণ্টার মধ্যে ‘অসুস্থ’ সালাম মুর্শেদী হাজির
নতুন দায়িত্ব পেলেন আইনমন্ত্রী আসাদুজ্জামান
নতুন দায়িত্ব পেলেন আইনমন্ত্রী আসাদুজ্জামান