ময়মনসিংহ মেডিক্যালে কী ঘটেছে, জানতে তদন্ত কমিটি গঠন

ময়মনসিংহ প্রতিনিধি
১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৫আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৫

ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালের নতুন ভবনের লিফটে অগ্নিকাণ্ডের ঘটনায় পদদলিত হয়ে ৬ জনের মৃত্যুর খবর বিভিন্ন মিডিয়ায় ছড়িয়ে পড়ায় ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে কর্তৃপক্ষ।

হাসপাতালের মেডিসিন বিভাগের অধ্যাপক গোলাম রহমানকে প্রধান করে এই কমিটি করা হয়। অন্য সদস্যরা হলেন- হাসপাতালের সহকারী পরিচালক (প্রশাসন) ডা. মাইনউদ্দীন খান, ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক, গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী ও গণপূর্ত বিভাগের বিদ্যুৎ বিভাগের প্রকৌশলী।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সকালে হাসপাতাল কর্তৃপক্ষ এ তদন্ত কমিটি গঠন করে। কমিটিকে আগামী তিন কর্মদিবসের মধ্যে প্রদানের জন্য বলা হয়েছে। 

উল্লেখ্য, সোমবার সন্ধ্যার পর ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নতুন ভবনের নির্মাণাধীন লিফটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এই ঘটনায় সিঁড়ি দিয়ে হুড়োহুড়ি করে নামতে গিয়ে বেশ কয়েকজন আহত হন। তবে সামাজিক যোগাযোগ মাধ্যমসহ গণমাধ্যমে এক শিশুসহ ৬ জনের মৃত্যুর খবর ছড়িয়ে পড়ে। পরে রাতে ময়মনসিংহের প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা হাসপাতাল পরিদর্শন করেন এবং রুদ্ধদ্বার বৈঠক করেন।

অগ্নিকাণ্ডের পর চারজনের মৃত্যুর তথ্য পাওয়া গেলেও তাদের কেউ পদদলিত হয়ে মারা গেছেন—এমন কোনও প্রমাণ পাওয়া যায়নি বলে জানিয়েছে প্রশাসন। তাদের মধ্যে দুজন স্বাভাবিকভাবে মারা গেছেন বলে পরিবার নিশ্চিত করেছে। অপর দুজনের মৃত্যুর কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি বলে জানিয়েছেন ময়মনসিংহ বিভাগীয় কমিশনার এস এম হুমায়ুন কবির।

/এফআর/
সম্পর্কিত
ময়মনসিংহ মেডিক্যালে আগুনের পর চার মৃত্যু
মমেক হাসপাতালে আগুনে মৃত্যুর খবর সত্য নয়: বিভাগীয় কমিশনার
ময়মনসিংহ মেডিক্যালে অগ্নিকাণ্ড: কতজনের মৃত্যু হলো?
সর্বশেষ খবর
হরমুজের আকাশে এমকিউ-১ ড্রোন ভূপাতিতের দাবি ইরানের
হরমুজের আকাশে এমকিউ-১ ড্রোন ভূপাতিতের দাবি ইরানের
চলন্ত ট্রেনের ছাদে যুবককে ছুরিকাঘাত করে ছিনতাই
চলন্ত ট্রেনের ছাদে যুবককে ছুরিকাঘাত করে ছিনতাই
সপ্তাহের পর সপ্তাহ বন্ধ থাকবে সৌদির তেল পাইপলাইন, আরও কমবে তেল সরবরাহ
সপ্তাহের পর সপ্তাহ বন্ধ থাকবে সৌদির তেল পাইপলাইন, আরও কমবে তেল সরবরাহ
মমেক হাসপাতালে অগ্নিকাণ্ড ও প্রাণহানির ঘটনায় জামায়াত সেক্রেটারির শোক
মমেক হাসপাতালে অগ্নিকাণ্ড ও প্রাণহানির ঘটনায় জামায়াত সেক্রেটারির শোক
সর্বাধিক পঠিত
চার্জার খালি পড়ে থাকলেও কি বিদ্যুৎ খরচ হয়
চার্জার খালি পড়ে থাকলেও কি বিদ্যুৎ খরচ হয়
ব্যাংক খাতে অদক্ষ এমডি বাছাই শুরু, চাকরি হারাচ্ছেন কারা
ব্যাংক খাতে অদক্ষ এমডি বাছাই শুরু, চাকরি হারাচ্ছেন কারা
মদিনায় ১১০ মিলিয়ন টন ইউরেনিয়াম সমৃদ্ধ আকরিকের সন্ধান
মদিনায় ১১০ মিলিয়ন টন ইউরেনিয়াম সমৃদ্ধ আকরিকের সন্ধান
ডাকসুতে জিন্নাহর ছবি প্রদর্শন ‘ন্যক্কারজনক’, দ্রুত অপরাসরণ চায় ছাত্রদল
ডাকসুতে জিন্নাহর ছবি প্রদর্শন ‘ন্যক্কারজনক’, দ্রুত অপরাসরণ চায় ছাত্রদল
স্বরাষ্ট্রমন্ত্রীর প্রস্তাব ও প্রধানমন্ত্রীর নির্দেশে বিশেষ বিশ্ববিদ্যালয় হচ্ছে কক্সবাজারে
স্বরাষ্ট্রমন্ত্রীর প্রস্তাব ও প্রধানমন্ত্রীর নির্দেশে বিশেষ বিশ্ববিদ্যালয় হচ্ছে কক্সবাজারে