স্কুলে শিক্ষক স্ত্রীকে চড় মেরে বিভাগীয় ব্যবস্থার মুখে সহকারী শিক্ষক

নেত্রকোণা প্রতিনিধি
০৭ অক্টোবর ২০২৬, ০২:৫১ আপডেট : ০৭ অক্টোবর ২০২৬, ০২:৫২

সহকারী শিক্ষক স্ত্রীকে চড় মারার অভিযোগ পাওয়া গেছে এক সহকারী শিক্ষকের বিরুদ্ধে। নেত্রকোণার কলমাকান্দায় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভায় এ ঘটনা ঘটে। তদন্ত কমিটির প্রতিবেদনে অভিযোগের সত্যতা পাওয়া গেছে। এই অভিযোগের পরিপ্রেক্ষিতে ওই সহকারী শিক্ষকের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। 

সংবাদ মাধ্যমকে এ তথ্য জানান জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শহিদুল আজম।  

অভিযুক্ত মো. খুরশেদ আলম পোগলা এবং তার স্ত্রী একই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক বলে জানা গেছে। 

মঙ্গলবার সন্ধ্যায় একটি ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়ার পর বিষয়টি জানাজানি হয়। 

ভিডিওতে দেখা যায়, খুরশেদ প্রধান শিক্ষকের সঙ্গে তর্ক করছেন। তার পাশে বসা স্ত্রী তাকে শান্ত হতে বললে তিনি তাকে চিৎকার করে গালি দেন ও চড় মারেন। পরে তাকে বিদ্যালয় বেরিয়ে গিয়ে বাবার বাড়িতে যেতে বলেন। 

জানা যায়, ঘটনার পর ২০ সেপ্টেম্বর প্রধান শিক্ষক উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দেন। পরে সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা শিতেশ চন্দ্র পালের নেতৃত্বে একটি তদন্ত কমিটি গঠন করা হয়। কমিটি গত সোমবার প্রতিবেদন জমা দেয়। এতে অভিযোগের সত্যতা পাওয়ার কথা উল্লেখ করে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার সুপারিশ করা হয়।

জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শহিদুল আজম বলেন, বিদ্যালয়ের ভেতরে অন্য একজন শিক্ষককে চড় মারা চাকরির বিধিমালা লঙ্ঘন করে অসদাচরণের শামিল। তদন্ত প্রতিবেদন পাওয়ার পর অভিযুক্তের বিরুদ্ধে বিভাগীয় মামলা করার প্রস্তুতি চলছে।

/আইএএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিকালে এএসপির নিরাপত্তার আশ্বাস, রাতে ছিনতাইয়ের শিকার শিক্ষার্থী
বিকালে এএসপির নিরাপত্তার আশ্বাস, রাতে ছিনতাইয়ের শিকার শিক্ষার্থী
স্কুলে শিক্ষক স্ত্রীকে চড় মেরে বিভাগীয় ব্যবস্থার মুখে সহকারী শিক্ষক
স্কুলে শিক্ষক স্ত্রীকে চড় মেরে বিভাগীয় ব্যবস্থার মুখে সহকারী শিক্ষক
নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে গুরুত্বর অভিযোগ রাশেদ খাঁনের 
নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে গুরুত্বর অভিযোগ রাশেদ খাঁনের 
নিখোঁজের ছয় দিন পর যুবকের ঝলসানো মরদেহ উদ্ধার
নিখোঁজের ছয় দিন পর যুবকের ঝলসানো মরদেহ উদ্ধার
সর্বাধিক পঠিত
১৯৪৭ সালের পর আসাম থেকে বাংলাদেশে আসছে প্রথম কোনও নৌযান
১৯৪৭ সালের পর আসাম থেকে বাংলাদেশে আসছে প্রথম কোনও নৌযান
কোয়েল মল্লিক কত টাকার মালিক, জানা গেলো হলফনামায়
কোয়েল মল্লিক কত টাকার মালিক, জানা গেলো হলফনামায়
ভিসার অ্যাপয়েন্টমেন্ট দিয়ে নতুন গাইডলাইন দিলো আইভ্যাক
ভিসার অ্যাপয়েন্টমেন্ট দিয়ে নতুন গাইডলাইন দিলো আইভ্যাক
মান-অভিমান ভুলে এক মঞ্চে ফিরছেন জিৎ-দেব
মান-অভিমান ভুলে এক মঞ্চে ফিরছেন জিৎ-দেব
‘মানবিক’ বিবেচনায় যুব মহিলা লীগ নেত্রীর মুক্তি চাইলেন ছাত্রদল নেতা
‘মানবিক’ বিবেচনায় যুব মহিলা লীগ নেত্রীর মুক্তি চাইলেন ছাত্রদল নেতা