নেত্রকোনার মোহনগঞ্জের সাতটি ইউনিয়নের ৬৬ ভোটকেন্দ্রের মধ্যে ৫১টি কেন্দ্রই ঝুঁকিপূর্ণ ঘোষণা করেছে উপজেলা নির্বাচন অফিস। এর মধ্যে ২৫টি কেন্দ্র ঝুঁকিপূর্ণ ও ২৬টি কেন্দ্রকে অধিক ঝুঁকিপূর্ণ বলে উল্লেখ করা হয়েছে।
এই উপজেলায় সাতটি ইউনিয়ন পরিষদের মধ্যে মোট ভোটার ৯ লাখ ৭ হাজার ৭৮৭ জন । এর মধ্যে পুরুষ ভোটার ৪ লাখ ৯ হাজার ৪৩৫ এবং নারী চার লাখ ৮ হাজার ৩৫২ জন। উপজেলার সাতটি ইউনিয়নে ২৬ জন চেয়ারম্যান প্রার্থী রয়েছেন।
মোহনগঞ্জ উপজেলা নিবার্চন কর্মকর্তা সজল চন্দ্র সরকার জানান, ঝুঁকিপূর্ণ ও অধিক ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে চার স্তরের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হয়েছে। আশাকরি ভোটাররা নির্বিঘ্নে ভোট দিতে পারবেন।
আগামী ২৩ এপ্রিল এই উপজেলায় ভোট অনুষ্ঠিত হবে।
আরও পড়তে পারেন: সন্দেহভাজনদের বিষয়ে সিআইডিকে তথ্য দিয়েছেন তনুর বাবা
/বিটি/







