টাঙ্গাইলে প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগ

টাঙ্গাইল প্রতিনিধি
২৮ এপ্রিল ২০১৬, ০৫:২৬আপডেট : ২৮ এপ্রিল ২০১৬, ০৫:৩০

টাঙ্গাইল টাঙ্গাইল পৌর এলাকার বিশ্বাস বেতকা গোডাউন বাজার এলাকায় এক বাক-শ্রবণ প্রতিবন্ধী কিশোরী (১৫) ধর্ষণের শিকার হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায়  ধর্ষিতার মা বাদী হয়ে টাঙ্গাইল মডেল থানায় একটি মামলা দায়ের করেছেন।
বুধবার দুপুরে টাঙ্গাইল মেডিক্যাল কলেজ হাসপাতালে ধর্ষিতার শারীরিক পরীক্ষা করা হয়েছে।
এ ব্যপারে টাঙ্গাইল মেডিক্যাল কলেজ হাসপাতালের গাইনী কনসালটেন্ট ডা. নাছরিন সুলতানা রত্না জানান, ধর্ষিতার শারীরিক পরীক্ষা সম্পন্ন হয়েছে। প্রাথমিকভাবে শরীরে ধর্ষণের আলামত পাওয়া গেছে। সকল টেস্ট রিপোর্ট পেলে বিষয়টি সম্পূর্ণভাবে নিশ্চিত হওয়া যাবে।
টাঙ্গাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক ভূইয়া বলেন, এক বাক প্রতিবন্ধী কিশোরী ধর্ষণের ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে। ধর্ষককে গ্রেফতারে বিভিন্ন এলাকায় অভিযান অব্যাহত রয়েছে।

মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা যায়, ধর্ষণের শিকার ওই কিশোরী তার পরিবারের সঙ্গে টাঙ্গাইল পৌর এলাকার বিশ্বাস বেতকা গোডাউন বাজার এলাকায় স্থানীয় এক শিক্ষকের বাসায় ভাড়া থাকে।  গত সোমবার বিকালে তার পরিবারের অন্য সদস্যরা বাড়ির বাইরে থাকার সুযোগে স্থানীয় আতোয়ার (৫৫) নামে এক ব্যক্তি  ঘরে ঢুকে জোরপূর্বক ওই কিশোরীকে ধর্ষণ করে। এসময় ধর্ষিতার ছোট ভাই ঘড়ে প্রবেশ করলে  আতোয়ার পালিয়ে যায়। পরে  মঙ্গলবার রাতে ধর্ষিতার মা বাদী হয়ে আতোয়ারকে আসামি করে টাঙ্গাইল মডেল থানায় একটি মামলা দায়ের করেন।

/এআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস