রাবি শিক্ষক রেজাউল হত্যা মামলা

গ্রেফতার শিবির নেতা হাফিজুর চারদিনের রিমান্ডে

রাজশাহী প্রতিনিধি
২৮ এপ্রিল ২০১৬, ১৯:১৫আপডেট : ২৯ এপ্রিল ২০১৬, ০৩:২০

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক ড. এএফএম রেজাউল করিম সিদ্দিকী হত্যা মামলায় গ্রেফতারকৃত শিবির নেতা হাফিজুর রহমানের চারদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বৃহস্পতিবার দুপুরে রাজশাহীর মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত-১ এর বিচারক মোকসেদা আজগর এ রিমান্ড মঞ্জুর করেন।

রাবি শিক্ষক রেজাউল হত্যাকাণ্ড রাজশাহী মহানগর পুলিশের মুখপত্র ও সহকারী কমিশনার ইফতে খায়ের আলম বলেন, আমরা হাফিজুরের সাতদিনের রিমান্ড আবেদন করেছিলাম। আদালত চারদিনের রিমান্ড মঞ্জুর করেন। আর বাকি দুজনকে আদালতে সোপর্দ করা হয়েছে। তাদের রিমান্ডের শুনানি সোমবার অনুষ্ঠিত হবে।
উল্লেখ্য, ২৩ এপ্রিল রাতে নগরীর ছোট বনগ্রাম এলাকা থেকে ১৯ নম্বর ওয়ার্ডের শিবির সেক্রেটারি ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের ছাত্র হাফিজুর রহমানকে এবং পরের দিন নগরীর মতিহার থানার ললিতাহার এলাকা থেকে খাইরুল ইসলাম নামের আরেক শিবির কর্মীকে আটক করা হয়। এছাড়া মঙ্গলবার ভোররাতে অধ্যাপক রেজাউলের গ্রামের বাড়ি থেকে দরগামাড়িয়া ফোরকানিয়া ও হাফেজিয়া মাদ্রাসার শিক্ষক মোহাম্মদ রায়হানুল ইসলাম ও গোপালপুর ইসলামিয়া আলিয়া মাদ্রাসার শিক্ষক মুনসুর রহমানকে আটক করা হয়। তবে মঙ্গলবার রাতেই মুনসুরকে ছেড়ে দেওয়া হয়।

এদিকে, বৃহস্পতিবার দুপুরে রাজশাহী মহানগর পুলিশ কমিশনার মো. শামসুদ্দিন বলেন, প্রত্যক্ষদর্শীর তথ্য মতে হত্যাকাণ্ডের সময় তিনজনের দৈহিক বর্ণনা পাওয়া গেছে। এর মধ্যে একজন মোটরসাইকেলে বসে ছিলেন। আর অপর দুইজন হত্যাকাণ্ডে অংশ নেন। তারা ওই সময় ‘আল্লাহ আকবর’ বলে স্লোগান দিয়েছিলেন। প্রাথমিক ধারণা করা হচ্ছে, হত্যাকাণ্ডের পর তারা নগরীর আমচত্বরের দিকে রওনা দেন। তবে এই হত্যাকাণ্ড পরিকল্পনা করে এক গ্রুপ। আর বাস্তবায়ন করে আরেক গ্রুপ। শালবাগানের সিসি ক্যামেরার ফুটেজে অস্পষ্ট কয়েকজনের ছবি দেখা গেছে। ক্লাসে পাঠদানের বিষয়টিও দেখা হচ্ছে। এসব বিষয়গুলো তদন্ত করে দেখা হচ্ছে।

গ্রেফতারকৃত শিবির নেতা হাফিজুর রহমান

তিনি আরও বলেন, তিনজনকে আটক করে এ মামলায় গ্রেফতার দেখানো হয়েছে। তাদেরকে রিমান্ডে নেওয়া হচ্ছে।

 

আরও পড়তে পারেন:

২৪ ঘণ্টায়ও নেভেনি সুন্দরবনের আগুন সুন্দরবনে আগুন

 

তিনি বলেন, বাইরে থেকে বোঝা যাবে না এই হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনে কী পরিমাণ কাজ হচ্ছে। ঢাকা থেকে একটি টিম এসেও কাজ করছে। সময় হলেই রেজাল্ট দেখতে পাবেন।

এদিকে বৃহস্পতিবার দুপুরে মহানগর পুলিশ কমিশনার বরাবর একটি স্মারকলিপি দিয়েছে বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগ। এ সময় নিহতের পরিবার, শিক্ষক ও শিক্ষার্থীদের সঙ্গে সুষ্ঠু বিচারের দাবিতে একাত্মতা প্রকাশ করেন পুলিশ কমিশনার মো. শামসুদ্দিন। এ সময় তিনি জানান, বিশ্ববিদ্যালয়ে শিক্ষক ও শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে ক্যাম্পাসে দুশ’ পুলিশ মোতায়েন করা হয়েছে।

প্রসঙ্গত, গত ২৩ এপ্রিল সকাল পৌনে ৮টার দিকে মহানগরীর শালবাগান এলাকায় নিজ বাড়ি থেকে মাত্র ১০০ গজ দূরে ড. এএফএম রেজাউল করিম সিদ্দিকীকে গলাকেটে হত্যা করে দুর্বৃত্তরা। এ ঘটনায় অজ্ঞাত দুর্বৃত্তদের আসামি করে নিহতের ছেলে রিয়াসাত ইমতিয়াজ সৌরভ বাদী হয়ে মামলা করেন।

 /বিটি/টিএন/

আরও পড়তে পারেন:

অনেক দেশ মায়াকান্না দেখিয়ে পাশে আসতে চায়: আইজিপি পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহিদুল হক

সম্পর্কিত
সর্বশেষ খবর
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্ত মরার ওপর খাঁড়ার ঘা: জাসদ (ইনু)
বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্ত মরার ওপর খাঁড়ার ঘা: জাসদ (ইনু)
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি