‘বিচারহীনতার সংস্কৃতি থেকে দেশকে বের করে এনেছে সরকার’

কুষ্টিয়া প্রতিনিধি
২৯ এপ্রিল ২০১৬, ১৩:৪৩আপডেট : ২৯ এপ্রিল ২০১৬, ১৫:৫২

কুষ্টিয়ায় তথ্যমন্ত্রী ইনু

তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু (এমপি) বলেছেন, সরকার বিচারহীনতার সংস্কৃতি থেকে দেশকে বের করে নিয়ে এসেছে। অপরাধীরা যত ক্ষমতাশালীই হোক না কেন, তাদের বিচার হচ্ছে। আগামীতেও এর ধারাবাহিকতা বজায় থাকবে। দেশে সুশাসন প্রতিষ্ঠার লক্ষ্যে যা করার দরকার সরকার তাই করবে।

শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে কুষ্টিয়া সার্কিট হাউজে দলের নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় শেষে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, ‘জঙ্গি ও গুপ্ত হত্যাকারীদের ব্যাপারে সরকার উদাসীন এ কথা সত্য নয়। সরকারের কঠোর মনোভাবের কারণে তারা পিছু হটতে বাধ্য হয়েছে। এছাড়া খালেদা জিয়া জামায়াত ইসলামী ও জঙ্গিদের সঙ্গে সম্পর্ক ছেদ না করা পর্যন্ত গুপ্ত হত্যার ক্ষেত্রে তাদের সম্পর্ক সন্দেহের চোখে দেখা হবে।’

সভায় কুষ্টিয়ার জেলা প্রশাসক (ডিসি) সৈয়দ বেলাল হোসেন, পুলিশ সুপার (এসপি) প্রলয় চিসিম, অতিরিক্ত পুলিশ সুপার জয়নাল আবেদীন, জাসদ সভাপতি গোলাম মহসিন ও সাধারণ সম্পাদক আব্দুল আলিম স্বপনসহ জাসদের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

/এসটি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
ইকরার মৃত্যু: জামিন পেলেন অভিনেতা জাহের আলভীর মা
ইকরার মৃত্যু: জামিন পেলেন অভিনেতা জাহের আলভীর মা
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী