তিনশো বছরের এক গাছের জন্য প্রার্থনা

জিয়াউল হক, রাঙামাটি
০২ মে ২০১৬, ০৩:৩৫আপডেট : ০২ মে ২০১৬, ০৫:১৯

প্রায় ৩১২ বছরের স্মৃতি নিয়ে নীরব নিশ্চল নিঃসঙ্গ হয়ে রাঙামাটি শহরের ডিসি বাংলো এলাকার এক কোণে দাঁড়িয়ে আছে এই চাপালিশ গাছ।

রাঙামাটির তিন শতাধিক বছরের চাপালিশ

জলবিদ্যুৎ উৎপাদনের জন্য কর্ণফুলি নদীতে বাঁধ দেওয়ার পর কাপ্তাই হ্রদে পানি বেড়ে যাওয়ায় এর সামনেই ডুবে গেছে রাঙ্গামাটির পুরাতন রাজবাড়ি, বয়েসী আরও অনেক বৃক্ষ। সেদিক থেকে চাপালিশ গাছটিকে বেশ সৌভাগ্যবান বলতে হয়।

হ্রদের তীর ঘেঁষে দাঁড়িয়ে এই বৃক্ষ। একে ঘিরে বড় হয়েছেন অন্তত দুই প্রজন্মের মানুষ, বয়সে তারা পৃথিবী ছেড়ে চলেও গেছেন। এবার বোধয় এই চাপালিশেরও যাবার সময় ঘনিয়ে আসছে। মানুষের হাতে আক্রান্ত হয়ে ইতোমধ্যেই ক্ষয়ে গেছে এর বেরিয়ে থাকা শেকড়, একদিকে হেলে গেছে গাছটি।

আরও পড়ুন:  চা শ্রমিক মৌলভীবাজারে চা শ্রমিকদের ২০০ টাকা দৈনিক মজুরি দাবি

পর্যটকদের কাছে ভীষণ আকর্ষণীয় এ গাছ। এর বয়স শুনে সবার চোখ কপালে ওঠে।  স্থানীয়রা চান বিস্ময়েরর উপলক্ষ এ গাছ আরও বহুদিন বাঁচুক। তারা এর দীর্ঘায়ু চেয়ে প্রভুর কাছে প্রার্থনা করেন।

চাপালিশ গাছের কাণ্ডে তথ্যবহুল বোর্ড

মাটি ফেটে বের হওয়া শেকড়গুলোর ওপর ক্রমশ অত্যাচারে যেন কোনও দুর্ঘটনা না ঘটে, বিষয়টির দিকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন স্থানীয়রা।

স্থানীয়দের আশা, বেঁচে থেকে এই চাপালিশ অনাগত প্রজন্মের মানুষকেও তার ছায়ায় বহুকাল শীতল করে যাবে।

/এইচকে/

সম্পর্কিত
সর্বশেষ খবর
বসতিতে বাণিজ্য নিষেধাজ্ঞা দিতে পারে ব্রিটেন, কঠোর জবাবের আহ্বান ইসরায়েলের
বসতিতে বাণিজ্য নিষেধাজ্ঞা দিতে পারে ব্রিটেন, কঠোর জবাবের আহ্বান ইসরায়েলের
হোয়াটসঅ্যাপে এআই এজেন্টের সঙ্গে চ্যাটের সুবিধা আনছে মেটা
হোয়াটসঅ্যাপে এআই এজেন্টের সঙ্গে চ্যাটের সুবিধা আনছে মেটা
বনশিল্প উন্নয়ন করপোরেশনে বড় নিয়োগ, আবেদন শুরু ৯ সেপ্টেম্বর
বনশিল্প উন্নয়ন করপোরেশনে বড় নিয়োগ, আবেদন শুরু ৯ সেপ্টেম্বর
গ্রীষ্মে ত্বকচর্চায় যেসব ভুলে হারিয়ে যেতে পারে উজ্জ্বলতা
গ্রীষ্মে ত্বকচর্চায় যেসব ভুলে হারিয়ে যেতে পারে উজ্জ্বলতা
সর্বাধিক পঠিত
শিশু কোলে ছবি দিয়ে পরীমণি বললেন ‘তিন নম্বর জন ডান’
শিশু কোলে ছবি দিয়ে পরীমণি বললেন ‘তিন নম্বর জন ডান’
৪০০ হিট, ৫০ ব্লকবাস্টার: অমিতাভ-শাহরুখ-রজনীকান্তকে পেছনে ফেলা ভারতের সবচেয়ে সফল অভিনেতা
৪০০ হিট, ৫০ ব্লকবাস্টার: অমিতাভ-শাহরুখ-রজনীকান্তকে পেছনে ফেলা ভারতের সবচেয়ে সফল অভিনেতা
হিজড়া ‘গুরুমাকে’ হত্যা করে আরেক নেত্রীর ঘরে আশ্রয়, জানালেন খুনের কারণ
হিজড়া ‘গুরুমাকে’ হত্যা করে আরেক নেত্রীর ঘরে আশ্রয়, জানালেন খুনের কারণ
সিগারেটের দাম বাড়লো ৩ টাকা, মন্ত্রিসভায় অনুমোদন
সিগারেটের দাম বাড়লো ৩ টাকা, মন্ত্রিসভায় অনুমোদন
গতকাল নতুন বাসায় উঠেছিলেন চিকিৎসক, আজ মিললো লাশ
গতকাল নতুন বাসায় উঠেছিলেন চিকিৎসক, আজ মিললো লাশ