কুষ্টিয়ার কুমারখালী উপজেলার কয়া ইউনিয়নে আওয়ামী লীগের বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী জিয়াউল ইসলাম স্বপনের দুটি নির্বাচনি কার্যালয় ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। সোমবার বিকাল ৩টার দিকে উপজেলার কয়া ইউনিয়নের কালুয়া ও খলিশাদহ গ্রামের হারেজ মোড়ে ওই চেয়ারম্যান প্রার্থীর দুটি নির্বাচনি কার্যালয় ভাঙচুর করে তাতে আগুন লাগিয়ে দেয় দুর্বৃত্তরা।
জিয়াউল ইসলাম স্বপন অভিযোগ করে বলেন, আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী সাদিয়া জামিল কনার লোকজন তার নির্বাচনি কার্যালয়ে আগুন দিয়েছে। এ সময় হামলাকারীরা কার্যালয়ের চেয়ার-টেবিল ভাঙচুর করে।
কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউর রহমান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে কার্যালয় ভাঙচুর অবস্থায় পায়। পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে। আশপাশের লোকজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
প্রসঙ্গত, চতুর্থ দফায় আগামী ৭ মে কুষ্টিয়ার কুমারখালী উপজেলায় ১১টি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে।
আরও পড়ুন:
‘সরকারকে বেকায়দায় ফেলতেই ধর্মান্তরিত মুক্তিযোদ্ধাকে হত্যা’
/বিটি/







