টাঙ্গাইলের ভূঞাপুরে জামায়াত-শিবিরের তিন নেতাকর্মীকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ। সোমবার মধ্য রাতে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন উপজেলার মাটিকাটা গ্রামের শিবির সদস্য ইদ্রিস মুন্সি (২৩), পাটিতাপাড়া গ্রামের জামায়াত নেতা আবু বক্কর (৩০) ও ভালকুটিয়া গ্রামের শিবির সদস্য রাজ্জাক প্রামাণিক (২৫)।
ভূঞাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফজলুল কবির জানান, তাদের নামে হরতালে নাশকতাসহ গাড়ি পোড়ানোর একাধিক মামলা রয়েছে।
আরও পড়ুন:
নীলফামারীতে চেয়ারম্যান প্রার্থীর জরিমানা
/বিটি/আপ-এআর/







