দুদকের মামলায় গ্রামীণ ব্যাংকের সাবেক কর্মকর্তা গ্রেফতার

খুলনা প্রতিনিধি
০৩ মে ২০১৬, ১৮:০০আপডেট : ০৩ মে ২০১৬, ১৮:০৩

দুদকের মামলায় গ্রামীণ ব্যাংকের সাবেক কর্মকর্তা গ্রেফতার ঋণ বিতরণের নামে জালিয়াতি ও প্রতারণা করে প্রায় ৯ লাখ টাকা আত্মসাতের অভিযোগে গ্রামীণ ব্যাংকের কলারোয়া শাখার সাবেক কর্মকর্তা রনেশ বিশ্বাসকে গ্রেফতার করেছে দুদক খুলনার কর্মকর্তারা। সোমবার রাতে যশোরের বাঘারপাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করে খুলনায় আনা হয়। মঙ্গলবার তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
দুদক সূত্রে জানা গেছে, ২০০৯ সালের ৯ জুলাই থেকে ২০১০ সালের ৮ জুন পর্যন্ত গ্রামীণ ব্যাংকের কলারোয়া শাখার কর্মকর্তা রনেশ বিশ্বাস ঋণ বিতরণ কার্যক্রম পরিচালনা করেন। অন্যান্যদের সহযোগিতায় প্রকৃত অনুমোদিত ব্যক্তিদের ঋণ বিতরণ না করে জালিয়াতি ও প্রতারণার মাধ্যমে ১২৬ জনের নামে ১০ লাখ ৬২ হাজার ২১০ টাকা ঋণ বিতরণ করেন। পরবর্তীতে ৪ লাখ ৯৯ হাজার ৬৮১ টাকা জমা দেখিয়ে ৫ লাখ ৬১ হাজার ৬২৯ টাকা আত্মসাত করেন। পাশাপাশি একই সময়ে আরও ৬৭ জনের নামে ৬ লাখ ২১ হাজার ৮৯৩ টাকা বিতরণ করে ৩ লাখ ৩ হাজার ১৩২ টাকা জমা দেখিয়ে ৩ লাখ ৫৮ হাজার ৭৬১ টাকা আত্মসাত করা হয়। এ দুটি ঘটনায় ২০১৪ সালের ২৭ ফেব্রুয়ারি ও ১৪ মে কলারোয়া থানায় পৃথক দুটি মামলা করা হয়। মামলা দুটি দুদকের সহকারী পরিচালক এস এম শামীম ইকবাল তদন্ত করেন। তদন্ত চলাকালে সোমবার সন্ধ্যার পর অভিযুক্ত রনেশ বিশ্বাসকে যশোরের বাঘারপাড়া এলাকা থেকে গ্রেফতার করা হয়।

মহানগরীর সোনাডাঙ্গা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সুকুমার বিশ্বাস বলেন, রনেশ বিশ্বাসকে দুদক গ্রেফতার করে রাতেই সোনাডাঙ্গা থানা হাজতে হস্তান্তর করে। এখান থেকে দুদকের দেওয়া কাগজপত্রসহ তাকে মঙ্গলবার আদালতে হাজির করা হয়। শুনানি শেষে আদালতের নির্দেশে তাকে জেল হাজতে পাঠানো হয়েছে।

আরও পড়ুন:

দুদকের মামলায় গ্রামীণ ব্যাংকের সাবেক কর্মকর্তা গ্রেফতার চার সাংবাদিককে কুপিয়ে জখমের ঘটনায় ৩ সাংবাদিকের নামে মামলা

/বিটি/আপ-এআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
কালোটাকা ও সম্পদ-কর থেকে সরে আসছে সরকার
প্রবাসীদের জন্য সুখবরকালোটাকা ও সম্পদ-কর থেকে সরে আসছে সরকার
প্রবাসীসহ সব বাংলাদেশি বিনিয়োগকারীদের প্রণোদনা দেবে সরকার
প্রবাসীসহ সব বাংলাদেশি বিনিয়োগকারীদের প্রণোদনা দেবে সরকার
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী